Narendra Modi: ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে বাংলার জনশক্তিকে প্রণাম প্রধানমন্ত্রীর

Published : May 09, 2026, 02:10 PM ISTUpdated : May 09, 2026, 02:41 PM IST
Narendra Modi

সংক্ষিপ্ত

Narendra Modi News: শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী-সহ কয়েকজন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং অন্যান্য মন্ত্রীদের অভিনন্দন জানালেন।

DID YOU KNOW ?
বাংলায় বিজেপি সরকার
শনিবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। শপথ গ্রহণ করলেন মন্ত্রীরা।

West Bengal Government: পশ্চিমবঙ্গে বিজেপি-র (BJP) প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়ে বাংলার মানুষের সামনে নতজানু হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি শনিবার বেলায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে হাঁটু গেড়ে বসে হাত জড়ো করে বাংলার মানুষকে প্রণাম জানান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি পশ্চিমবঙ্গের জনশক্তির সামনে মাথানত করছি। মানুষের আশীর্বাদই গণতন্ত্রে সত্যিকারের শক্তি। এটাই জনগণের দৃঢ়সঙ্কল্পের সর্বোত্তম উৎস।' ৪ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ফল প্রকাশের পর নয়াদিল্লিতে (New Delhi) বিজেপি-র সদর দফতরে বিজয় উৎসব পালন করেন প্রধানমন্ত্রী। সেদিনই তিনি ঘোষণা করেছিলেন, ৯ মে পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। সেই ঘোষণা অনুযায়ীই শনিবার সকালে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী।

মাখনলাল সরকারকে প্রণাম প্রধানমন্ত্রীর

এদিন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন শিলিগুড়ির বাসিন্দা ৯৭ বছর বয়সি মাখনলাল সরকার (Makhan Lal Sarkar)। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) সহযোগী ছিলেন। দেশাত্মবোধক গান গাওয়ার জন্য তাঁকে গ্রেফতার করেছিল তৎকালীন কংগ্রেস (Indian National Congress) সরকার। এই বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে এসে বাংলায় প্রথমবার বিজেপি-র সরকার দেখার সুযোগ পেলেন। তাঁকে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। তিনি এই বৃদ্ধকে বিশেষ সম্মান জানান। তাঁকে একাধিকবার আলিঙ্গনও করেন।

 

 

বাংলার উন্নয়নে কাজ করার আশ্বাস প্রধানমন্ত্রীর

কয়েক দশক পর কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে একই দলের সরকার। এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। তিনি বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রূপায়ণের আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari CM: শপথের পর কেন বার বার কবিগুরুর কথা বললেন শুভেন্দু? কী ইঙ্গিত দিলেন তিনি?
Abhishek Banerjee: মমতা-ভাইপো থেকে তৃণমূলের প্রধান সেনাপতি, কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়?