নারী নিরাপত্তায় 'পিঙ্ক বুথ ' ও 'শাইনিং' ২টি প্রকল্পের ঘোষণা মমতার, চালু আজ থেকেই

Published : Feb 28, 2026, 11:59 AM IST
Pink Booth Shining to be launched in Kolkata from Saturday for women safety  CM Mamata Banerjee announces

সংক্ষিপ্ত

CM Mamata Banerjee: মহিলা সুরক্ষা নিশ্চিত করতে ও আরও বাড়াতে দুটি নতুন প্রক্রিয়ার কথা শনিবার সকালেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশ 'পিঙ্ক বুথ ' ও 'শাইনিং' নামের দুটি উদ্যোগ চালু করেছে। 

মহিলা সুরক্ষা নিশ্চিত করতে ও আরও বাড়াতে দুটি নতুন প্রক্রিয়ার কথা শনিবার সকালেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশ 'পিঙ্ক বুথ ' ও 'শাইনিং' নামের দুটি উদ্যোগ চালু করেছে। সন্ধ্যা থেকেই এই দুটি প্রক্রিয়া চালু হয়ে যাবে।

পিঙ্ক বুথ

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘোষণা অনুযায়ী পিঙ্ক বুথ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মোড়ে থাকবে। সেখানে মহিলা অফিসাররা থাকবেন। পথ চলতি মহিলাদের সমস্যার কথা তারা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

শাইনিং

সম্পূর্ণ মহিলা চালিত মোবাইল টহল দল। রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত ডিউটিতে থাকবে। মূলত মোবাইল টহল চলবে ইএমবাইপাসে। পাশাপাশি শহরের প্রধান রাস্তাগুলিতেও টহল দেবে মহিলা পুলিশের পোট্রোলিং ভ্যান।

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেনঃ

'গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের শহরের নারীদের নিরাপত্তা এবং আত্মবিশ্বাস আরও বৃদ্ধির জন্য, কলকাতা পুলিশ আজ থেকে আরও দুটি উদ্যোগ চালু করছে।

প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা-চালিত গোলাপী বুথ চালু করা হবে এবং আজ থেকে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরের আমার বোনেরা এই বুথগুলিতে যেকোনো সহায়তার জন্য কেপির মহিলা অফিসারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকে, বেশ কয়েকটি 'শাইনিং' (যেমন আমি তাদের নাম দিয়েছি) সম্পূর্ণ মহিলা-চালিত মোবাইল টহল দল রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটিতে থাকবে, ই.এম. বাইপাস এবং রাতের বেলায় আমার কর্মরত বোনদের ব্যবহৃত অন্যান্য প্রধান শহরের রাস্তাগুলিতে টহল দেবে।

কলকাতা বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে রয়ে গেছে এবং আমি নিশ্চিত যে এই দুটি অনন্য নতুন উদ্যোগ একই ধারাকে আরও এগিয়ে নিতে অনেক দূর এগিয়ে যাবে।'

কলকাতা পুলিশের দুটি নতুন প্রকল্প শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে। ভোটের আগে রাজ্যের নারী নিরাপত্তার জোর দিতে এই প্রকল্পদুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সদ্য কলকাতার পুলিশে রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ বর্মার পরিবর্তে সিপি করা হয়েছে আইপিএস সুপ্রতিম সরকারকে। তারপর থেকেই শহরের রাস্তাঘাটে বাড়তি তৎপরতা ছিল। রাতের শহরে অপরাধ দমনে নাকা চেকিং -ও বাড়ান হয়েছে। রাতে অনেক সময় সিপি নিজেও রাতের নাকা চেকিং-এ উপস্থিত থাকছেন। এই পরিস্থিতিতে পিঙ্ক বুথ আর শাইনিং - দুটি প্রকল্প রাতের শহরে মহিলা নিরাপত্তায় বিশেষ ভূমিকা নেবে বলেও মনে করছে শহরবাসী।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'তৃণমূলের ফাঁকা আওয়াজ বেশি', SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মমতাকে নিশানা দিলীপ ঘোষের
যৌন হেনস্থা মামলায় ফিরদৌস শামিমকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর