PM Modi in West Bengal: বঙ্গে বিজেপি সরকার গঠনের দেড়মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে। এছাড়াও রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বাংলায় পালাবদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিতে গত ৪ মে কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অবশ্য ভোটপ্রচারে বাংলার জনগণের মন বুঝতে একাধিকবার সফর করেছেন তিনি। আর এবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান ও আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে কলকাতায় আসছেন তিনি।
25
কত তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
এই বিষয়ে বিজেপি সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। অবশ্য এর আগে বিগত তৃণমূল সরকারের আমলে পয়লা বৈশাখের দিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হতো। তবে ৪ মে পালাবদল হতেই সেই দিনক্ষণ বদলের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এবার থেকে ২০ জুন পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’।
35
কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন?
এই বিষয়ে হুগলি জেলার তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান জানান যে, ১৯৪৭ সালের ২০ জুন তারিখেই তৎকালীন প্রাদেশিক আইনসভায় বঙ্গের বিভাজন এবং তার পশ্চিমাংশের ভারতভুক্তির প্রস্তাবের উপর ভোটাভুটি হয়েছিল। প্রস্তাব পাশও হয়েছিল। তাই ওই তারিখকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে মর্যাদা দেওয়া উচিত বলে বিজেপি মনে করে। আর সেই কারণেই এবার থেকে ২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস।
সূত্রের খবর, বঙ্গে পালাবদলের পর মোদীর এই দ্বিতীয়বার সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ২০ জুন তিনি হুগলির তারকেশ্বরে সভা করবেন। তারপর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করবেন প্রধানমন্ত্রী।
55
ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি
বঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক জয়লাভের পর মোদীর এই সফর ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি হতে চলেছে। সূত্রের খবর, তারকেশ্বরের সভা থেকে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাডা়ও ঘোষণা করতে পারেন একগুচ্ছ নতুন প্রকল্পের।