DA নিয়ে জট কাটতে পারে ২৭ এপ্রিল, কলকাতা হাইকোর্ট শুনবে রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে মামলা

Published : Apr 23, 2026, 09:47 PM IST

HIGH COURT: রাজ্য সরকারি ক্রমীদের সংশোধিত বেতন কাঠামো বা রোপা ২০১৯ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি এখনও হয়নি। ২৭ এপ্রিল এই মামলা শুনতে পারে কলকাতা হাইকোর্ট। 

PREV
110
রাজ্য সরকারি কর্মীদের মামলা

রাজ্য সরকারি ক্রমীদের সংশোধিত বেতন কাঠামো বা রোপা ২০১৯ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি এখনও হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমিত মিত্র ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তাও হয়নি।

210
শুনানির সম্ভাবনা

কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে আগামী ২৭ এপ্রিল। অর্থাৎ ভোটোর মধ্যেই এই মামলার শুনানি হতে পারে।

310
শুনানি পিঠনোর কারণ

রাজ্যের সরকারি আইনজীবী ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে কিছুটা সময় চেয়েছিলেন। আদালত সেই সময় মঞ্জুর করেছে। আর সেই কারণেই পিছিয়েছে সরকারি কর্মীদের এই মামলাটি। যদিও রাজ্য সরকারি কর্মীদের আশা এবার দ্রুত জট খুলবে।

410
কী নিয়ে মামলা?

রোপা ২০১৯ বেতন বিধির বেশ কিছু ধারায় মৌলিক ত্রুটি রয়েছে। অভিযোগ সরকারি কর্মীদের। প্রধান সমস্যা রোপা ২০১৯ এ মহার্ঘ ভাতা বা DA নিয়ে কোনও স্পষ্ট নীতির উল্লেখ নেই।

510
বাড়ি ভাড়া নিয়ে অভিযোগ

অভিযোগ রয়েছে সরকারি কর্মীদের বাড়ি ভাড়া নিয়েও। বাড়ি ভাড়া বা এইচআরএ ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে রাজ্য সরকারি কর্মীদের।

610
বেতন নিয়ে অভিযোগ

সরকারি কর্মীদের অভিযোগ পে কমিশনের সুপারিশ মেনে প্রায় ৪৮ মাসের বর্ধিত বেতন বা বকেয়া দেয়নি রাজ্য সরকার। ২০১৯ সাল পর্যন্ত তারা ১৬৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়েছেন বলেও অভিযোগ।

710
বাড়িভাড়ায় বৈষম্য

কলকাতা বা পশ্চিমবঙ্গে কর্মরতদ কর্মীদের বাড়ি ভাড়া যখন কমানো হচ্ছে তখন বঙ্গভবন বা চেন্নাইতে কর্মরত কর্মীরা বর্তমানেই ৩০ শতাংশ বাড়িভাড়া পাচ্ছেন। যা দুই ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে।

810
কেন্দ্রীয় হারে ডিএর দাবি

রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সরব হয়েছেন। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কিন্তু সরকারি কর্মীদের ডিএ বর্তমানে ২২ শতাংশ।

910
আইনি লড়াই

এই বৈষম্য দূর করার চেষ্টায় সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই আইনি লড়াই লড়ছেন। বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে মামলা। সেই মামলার শুনানি হবে ভোটের পরে।

1010
সরকারের ডিএ ঘোষণা

সম্প্রতি রাজ্য সরকার বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এপ্রিলের মধ্য়ে দিয়ে দেওয়ার কথা বলেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশমত রাজ্য সরকার ২৫ শতাংশ বকেয়া ডিএ দিয়ে দেওয়ার কথাও জানিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories