Sebashray Scam: অভিষেকের 'সেবাশ্রয়ে' চিকিৎসা করিয়ে পা কেটে বাদ মহিলার, স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ

Published : Jul 13, 2026, 07:26 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Sebashray Scam News: একের পর এক দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। এবার সেবাশ্রয় নিয়ে উঠল আরও চাঞ্চল্যকর অভিযোগ। বিস্ফোরক দাবি এক মহিলার। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Sebashray Scam News: রাজ্যে শাসক শিবিরের পালাবদল হতে ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ভুড়ি-ভুড়ি অভিযোগ। কখনও ভুয়ো ডাক্তার তো কখনও আবার লাইসেন্স দুর্নীতি। আর এবার উঠল আরও ভয়ঙ্কর অভিযোগ। অভিষেকের সেবাশ্রয়ে ডাক্তার দেখিয়ে পা কেটে বাদ দিতে হয়েছে এক মহিলার। ঠিক এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সেবাশ্রয় ঘিরে। ঘটনার খবর চাউর হতেই তোলপাড় রাজনৈতিক মহল।

ঠিক কী অভিযোগ উঠেছে?

সূত্রের খবর, ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করিয়ে পা কেটে বাদ দিতে হয় মালতি বিশ্বাস নামে এক বৃদ্ধা মহিলার। ভুল চিকিৎসায় পা কেটে বাদ দিতে হয়েছে বলে অভিযোগ। সোমবার ভুক্তভোগী সেই মালতি বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠালেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। এদিন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন মালতি বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করিয়ে ছিলেন মালতি বিশ্বাস। অভিযোগ, এরপর ভুল চিকিৎসায় মালতি বিশ্বাসের পা কেটে বাদ দিতে হয়েছে। ভুল চিকিৎসার কারণে মালতি বিশ্বাসের পা কেটে বাদ দেওয়া হয়। এরপর মালতি বিশ্বাসের পরিবার যোগাযোগ করেন স্বাস্থ্য মন্ত্রীর সাথে। সেই বিষয় নিয়ে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয় মালতি বিশ্বাসের পরিবারকে। সোমবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনে মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং অগ্নিমিতা পালের সঙ্গে দেখা করতে আসেন মালতি বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস।

প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখ বিষ্ণুপুরের 'সেবাশ্রয়' ও 'সেবাশ্রয়-২' মেডিক্যাল ক্যাম্পে অনিয়মের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগে নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক যন্ত্রের ব্যবহার, অননুমোদিত চিকিৎসা, ভুয়ো প্রেসক্রিপশন, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, সরকারি সম্পদের অপব্যবহারসহ একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে। অভিযোগপত্র গ্রহণ করেছে পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারপর বিষয়টি নিয়ে গড়িয়েছে আদালত পর্যন্ত জল। জানা গিয়েছে, রাজ্যে শাসক শিবিরের পালাবদল হতেই অভিষেকের ফ্রি চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। আর এরই মধ্যে এবার সেবাশ্রয় নিয়ে সামনে এলো আরও বড় দুর্নীতির অভিযোগ। সূত্রের খবর, অভিষেকের সেবাশ্রয়ের নাকি কোনও বৈধ লাইসেন্সই ছিলো না। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Phu Quoc Island: ভিয়েতনামের এই দ্বীপে ১৫ ভারতীয়র মৃত্যু, কেন এত জনপ্রিয় এই জায়গা?

স্বাস্থ্য দফতরের কোনওরকম অনুমতি ছাডা়ই অবাধে ডায়মণ্ড হারবারে চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়টি। এমনকি এই স্বাস্থ্য ক্লিনিকের কোনও বৈধ লাইসেন্সও নেই বলে জানা গিয়েছে। এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে নবান্নের তরফে উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার থানায় দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, পিসিপিএনডিটি অ্যাক্ট, এনএমসি অ্যাক্ট এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

অভিযোগকারী রায়নগরের বাসিন্দা সুকদেব দাস দাবি করেছেন, অভিযুক্তরা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সময় ও স্থানে অনুমোদনহীন চিকিৎসা ও ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনা করেছেন। কীভাবে স্বাস্থ্য দফতরের কোনওরকম অনুমোদন ছাড়াই একটা চিকিৎসা প্রতিষ্ঠান এতদিন ধরে রমরমিয়ে চলছিল তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন অভিযোগকারী। অভিযোগে প্রতারণা, জালিয়াতি, ভুয়ো পরিচয়ে চিকিৎসা, বেআইনি চিকিৎসা চর্চা, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা। এছাড়াও ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত সরঞ্জামের অবৈধ ব্যবহার এবং তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের মতো গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও জন নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Teacher Trasnfer: সরকারি স্কুলের সব শিক্ষক-শিক্ষিকাদের বদলি নিতেই হবে? বিরাট সিদ্ধান্ত নবান্নের
Rajya Sabha Election 2026: ৪৮ ঘণ্টা আগে বিজেপিতে যোগদান, মনোনয়ন জমা দিলেন সুখেন্দু-সুস্মিতা দেবরা