Sourav Ganguly News: রাতের অন্ধকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে প্রাণনাশের হুমকি চিঠি, আতঙ্কে পরিবার

Published : Aug 11, 2026, 09:11 AM IST
Sourav Ganguly Daughter

সংক্ষিপ্ত

Sourav Ganguly News: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে প্রাণনাশের হুমকি। রাতের অন্ধকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ির ঠিকানায় হুমকি চিঠি। বাড়ির স্টাফদেরও হুমকি। কারা করল এই কাজ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Sourav Ganguly News: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সহ গোটা পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে ইংরেজিতে হুমকি চিঠি। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের প্রাক্তন ভারত অধিনায়কের। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, চিঠির নিচে দেওয়া ফোন নম্বর ট্রুকলারে দেখাচ্ছে অরুণ কুমার নামে বেলঘড়িয়ার এক বাসিন্দার নাম। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে বলে খবর। এই হুমকি ঠিকই দেওয়ার পেছনে ওই ব্যক্তির সরাসরি কোনও যোগ রয়েছে নাকি তার নাম ভাঙ্গে অন্য কেউ এই চিঠি পাঠিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ঠিক কী অভিযোগ উঠেছে? 

এদিকে জানা গিয়েছে, সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর তিনি জানান, সৌরভ, তাঁর পরিবার ও স্টাফদের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবার হুমকি চিঠি পেয়েছেন। অভিযোগপত্রে লিখেছেন, ''গত কয়েকমাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আমরা চিঠি পাচ্ছি। চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। প্রথমে আমরা সেইসব চিঠিকে বিশেষ গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, এমন কেউ চিঠি পাঠাচ্ছেন, যিনি হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপছন্দ করেন। আর তার ব্যক্তিগত ক্ষোভ থেকে এই চিঠি পাঠাচ্ছেন।”

কী জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক?

এরপরই তিনি লেখেন, ‘’আজ আমরা দুটি চিঠি পেয়েছি। একটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা। অন্যটি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে লেখা। চিঠির প্রেরক শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেই থামেনি। সৌরভ, তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের নিরাপত্তা নিয়েও হুমকি দিয়েছেন।''

শুধু তাই নয়, সৌরভের পার্সোনাল সেক্রেটারি লিখেছেন, ‘’যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এখন এই চিঠি শুধু ঘৃণায় আটকে নেই, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তাই, এই নিয়ে আমরা দ্রুত পুলিশি হস্তক্ষেপ ও তদন্তের আবেদন জানাচ্ছি।'' সূত্রের খবর, পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগেও সৌরভকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ‘সম্মানহানিকর’ পোস্ট করা হয়েছিল। তার বিরুদ্ধে ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছিলেন সৌরভ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ