গরমের ছুটি কি ফের বাড়ছে? স্কুল খোলা নিয়ে নবান্নের নির্দেশে জল্পনা তুঙ্গে, কী আপডেট দিচ্ছে পর্ষদ?

Published : Jun 07, 2026, 03:35 PM IST

দাবদাহে পুড়ছে কলকাতা থেকে জেলা। সূর্যের চোখরাঙানিতে ঘরে টেকা দায়। বাইরে প্রায় ৪০ ডিগ্রির গরম। টানা এক মাস ছুটি থাকার পর স্কুলগুলি খুললেও পড়ুয়াদের উপস্থিতি ছিল অনেকটাই কম। ফের কি ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে? জানুন কী বলছে নবান্ন।

PREV
111

জুন মাসের প্রথম সপ্তাহ শেষ। মাঝে মধ্যে বৃষ্টিরও দেখা মিলছে। কিন্তু চোখরাঙানি থামাননি সূর্যদেব।

211

কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমে হাঁসফাঁস করছে বাঙালি। কালঘাম ছুটে গিয়েছে।

411

এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠনপাঠন (School Holiday) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

511

সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি আরও এক দফা বাড়ানো হতে পারে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া এবং তাপপ্রবাহের সম্ভাবনার কারণে অভিভাবক, শিক্ষক এবং পড়ুয়াদের একাংশের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

611

এরই মধ্যে স্কুল খোলা এবং ছাত্রছাত্রীদের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নবান্ন। সেক্ষেত্রে ফের কি স্কুলগুলিতে ছুটি পড়ে যেতে পারে! নয়া সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা করছে নবান্ন?

711

প্রসঙ্গত, রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে এই বছর প্রথমে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি ছিল। পরে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে এই ছুটি আরও বৃদ্ধি করে।

811

ছুটি বাড়িয়ে ৩১ মে করা হয়। ১ জুন থেকে স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়।

911

নবান্নের তরফে জানানো হয়েছে, ফের স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবহাওয়া দফতরের রিপোর্টকে গুরুত্ব দেওয়া হবে।

1011

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা সহ বিভিন্ন জেলায় গরম বাড়ার ফলে স্কুলগুলি নিজেদের মত করে সময় নির্ধারণ করতে পারেন। অর্থাৎ তাঁদের সুবিধা অনুযায়ী স্কুলের সময় ঠিক করতে পারবেন। প্রয়োজন হলে স্কুলগুলি সকালে ক্লাস করাতে পারে।

1111

যদি কোনও এলাকায় তীব্র তাপপ্রবাহ বা চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়, তাহলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তবে এই মুহূর্তে রাজ্যজুড়ে গরমের ছুটি বাড়ানোর বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories