Suvendu Adhikari: শুরু প্রশাসনিক সংস্কারের কাজ, নবান্নে ৪১ টা দফতরের সঙ্গে জরুরি বৈঠক শুভেন্দুর

Published : May 13, 2026, 10:26 AM IST
West Bengal Chief Minister Suvendu Adhikari during a press conference

সংক্ষিপ্ত

Suvendu Adhikari News: মঙ্গলবারের পর বুধবারও দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কী কী কর্মসূচি রয়েছে রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Suvendu Adhikari News: গত ৪ মে প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব নেওয়ার পরই ফুলফর্মে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদল এসেছে রাজ্য-প্রশাসনের একাধিক স্তরে। জানা গিয়েছে, রাজ্য সরকারের ৪১ টা দফতরের সঙ্গে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বেলা দুটোয় নবান্নতে এই বৈঠক হবে। প্রত্যেকটা দফতর থেকে পাঁচজন শীর্ষ অফিসারকে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে দফতরগুলির আয় ব্যয় ও বাজেট নিয়ে মূলত আলোচনা হবে। 

নবান্নে জরুরি বৈঠকে শুভেন্দু অধিকারী:-

রাজ্য সরকারের চালু প্রকল্পগুলির কোথায় কোনও সমস্যা আছে কিনা সেইসঙ্গে আর কিভাবে প্রকল্পগুলির মানোন্নয়ন করা যায় সে বিষয়ে অফিসারদের মতামত জানবেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ মাসের সরকারের 'অ্যাকশন প্ল্যান' এবং সেইসঙ্গে আগামী দু বছরের সরকারের মূল লক্ষ্য নিয়ে বৈঠকে আলোচনা হবে।

এদিকে, গত ৪ মে ফলতা বাদে রাজ্যের ২৯৩ আসনে ভোটগণনা হয়। সেখানে ২০৭ আসনে বিপুল জয় পায় বিজেপি। এবার বিধায়কসংখ্যা ২০৮-র নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল বিজেপি। মঙ্গলবার প্রায় ২ ঘন্টা পার্টি অফিসে এই নিয়ে বৈঠক হয়। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত ফলতা বিধানসভা নিয়ে আলোচনা হয় এই দিন। আগামী ২১ মে ফলতায় হবে ২৮৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ। আর ২৪ মে হবে গণনা।

জানা গিয়েছে, মঙ্গলবার আসন্ন ফলতা বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ছিলেন জ্যোতির্ময় মাহাতো, সৌমিত্র খাঁ এবং শশী অগ্নিহোত্রী। ছিলেন রাজ্য বিজেপি সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই, ইংরেজ হাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি।

এদিকে গতকাল দিনভর কর্মসূচি ছিল শুভেন্দুর। এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ ছিল। সেখানও উপস্থিত ছিলেন তিনি। শপথগ্রহণের পর বিকেলের আগেই কলকাতায় ফেরেন। তারপর চলে যান পশ্চিমবঙ্গের লোক ভবনে। সেখানে ছিল বিধানসভার প্রোটেম স্পিকার পদে তাপস রায়ের শপথ। সঙ্গে ছিল একাধিক সরকারি কাজ। বুধবারও দিনভর নানা কর্মসূচি রয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিধায়কসংখ্যা ২০৮ করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ বিজেপির, নেওয়া হল নতুন কী পদক্ষেপ?
Dilip Ghosh: 'যেখানে সন্দেহ আছে সেখানে ফাইল রিভিউ হবে', তৃণমূলের দুর্নীতি নিয়ে অকপট দিলীপ ঘোষ