Ward No. 77: ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ড কেন এতো গুরুত্বপূর্ণ? এই ওয়ার্ড নিয়ে বারবার সরব শুভেন্দু

Published : Apr 29, 2026, 04:28 PM IST
West Bengal LoP and BJP candidate from Bhabanipur assembly constituency Suvendu Adhikari shows his inked finger

সংক্ষিপ্ত

Bhabanipur Ward No 77: ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করেই যাবতীয় অভিযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই এই কেন্দ্রের ১৫ বছরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

কী আছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর ওয়ার্ডে? এই ওয়ার্ডকে কেন্দ্র করেই যাবতীয় অভিযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই এই কেন্দ্রের ১৫ বছরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকাল থেকেই উত্তপ্ত বঙ্গ ভোটের এপিসেন্টার ভবানীপুর। তবে সবথেকে বেশি চর্চায় এই কেন্দ্রের অন্তর্গত ৭৭ নম্বর ওয়ার্ড। অশান্তির আবহে এদিন মেজাজ হারাননি শুভেন্দু অধিকারী। উল্টে তিনি জেতার ব্যাপারেই আশা প্রকাশ করেছেন। সেখানেই তিনি ৭৭ নম্বর ওয়ার্ডের কথা তুলে ধরেছেন।

৭৭ নম্বর ওয়ার্ড

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭৭ নম্বর ওয়ার্ড। এটি ন নম্বর বোরোর অন্তর্গত। এই ওয়ার্ড গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হল এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাসস্থান। মমতার কালীঘাটের বাড়ি হরিশ্চন্দ্র চ্যাটর্জি স্ট্রিট। এই হরিশ্চন্দ্র চ্যাটার্জি স্ট্রিটটি ৭৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কয়েক মাস আগে একবালপুর আর ওয়াটগঞ্জ থানা এলাকার পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু করেছিল নবান্ন। সেই সময় একবারপুর ও ওয়াটগঞ্জ থানা এলাকার একটা অংশ আলিপুর থানা এলাকার আওতায় নিয়ে আসা হয়েছিল। যার ফলে ভবানীপুর বিধানসভার অন্তর্গত একবালপুরের ৭৭ নম্বর ওয়ার্ড আলিপুর থানার আওতায় চলে গিয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান হয়েছিল। তারপরই ৭৭ নম্বর ওয়ার্ডকে আবারও একবালপুর থানার অধীনে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল। এই ওয়ার্ড একবালপুর, মোমিনপুর আর খিদিরপুরের একটা অংশ নিয়ে তৈরি। এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের শামিমা রেহান খান।

৭৭ নম্বর ওয়ার্ড নিয়ে শুভেন্দুর অভিযোগ

ভবানীপুরে ভোটের দিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস অশান্তি করার চেষ্টা করলেও তা কেন্দ্রীয় বাহিনী রুখএ দিয়েছিল। শুভেন্দু আরও জানান, 'ভবানীপুরে ৮০ শতাংশ ভোট পড়লে আমি নিশ্চিত জিতব। আর যদি ৯০ শতাংশ ভোট পড়ে, তবে আরও বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনব।' পাশাপাশি শুভেন্দু দাবি করেছেন, ৭৭ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সবকটি ওয়ার্ডেই তিনি লিড পাবেন।

৭৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের শক্ত ঘাঁটি

ভবানীপুরের এই ৭৭ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ৭৭ নম্বর ওয়ার্ড থেকেই লিড পেয়েছিল ২১০০০ ভোটে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন বা তারপর থেকেই মমতার বাড়ির ৭৭ নম্বর ওয়ার্ডের দিকে নজর দিচ্ছে বিরোধীরা। এদিনও এই ওয়ার্ডেই বহিরাগতরা এসেছিল বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Petrol Diesel Price: পেট্রোলে ১০ টাকা, ডিজেলে সাড়ে প্রায় ১৩ টাকা দাম বাড়ছে? সরকার যা জানাল
Bhabanipur: পরিকল্পনা করেই পাতা হয়েছিল 'ফাঁদ'! শুভেন্দুর এক ফোনেই ঘুরে গেল খেলা, তারপর...