Mamata Banerjee: দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন কৌশল, লোকসভায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Published : Jun 06, 2026, 09:05 AM IST
Mamata Banerjee: দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন কৌশল, লোকসভায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

সংক্ষিপ্ত

Mamata Banerjee News: তৃণমূলের সাংসদরা বিজেপিতে যোগ দিতে পারেন, এমন জল্পনার মধ্যেই বড়সড় চাল দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, বাংলার রাজনীতি ছেড়ে তিনি এবার লোকসভায় লড়তে পারেন। বিস্তারিত জানতে এবার পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Mamata Banerjee News: দলের অন্দরে অপ্রত্যাশিত ধাক্কা সামলাতে এবার ময়দান বদলাতে চলেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, আপাতত বিধায়ক না থাকা মমতা এবার বাংলার রাজনীতি ছেড়ে সোজা দিল্লির লোকসভায় পা রাখতে পারেন। 

জল্পনা চলছে, তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে ইস্তফা দিতে বলে তাঁর বহরমপুর আসন থেকে মমতা নিজে প্রার্থী হতে পারেন। এই ইউসুফ পাঠান ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে লোকসভায় গিয়েছিলেন।

বঙ্গ রাজনীতিতে একের পর এক উইকেট পতন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের:-

এদিকে খোদ বাংলাতেই দলের অন্দরে বড়সড় ধাক্কা খাচ্ছেন মমতা। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপি সাংসদ ভাঙানোর খেলা শুরু করেছে বলে সূত্রের খবর। প্রায় ২০ জন সাংসদ দল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তেমনটা হলে সংসদে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে পড়বে। এই অঙ্ক কষেই খেলা ঘোরাতে চাইছেন মমতা। শোনা যাচ্ছে, দলত্যাগী সাংসদরা খুব শীঘ্রই দিল্লিতে পৌঁছবেন এবং বাংলার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করবেন।

তৃণমূলের মোট ৪২ জন সাংসদের মধ্যে প্রায় ২০ জন বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন, এই খবর প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে বড়সড় ধাক্কা লেগেছে। লোকসভার ২৯ এবং রাজ্যসভার ১৩ জন সাংসদের মধ্যে ২০ জন বিজেপিতে যোগ দিলে তৃণমূলের জন্য তা বিরাট বড় ধাক্কা হবে।

দলের এই ভাঙন রুখতে এবং দিল্লির রাজনীতিতে বিজেপির চালকে টেক্কা দিতে তৃণমূল সুপ্রিমো দ্রুত আসরে নেমেছেন। একদিকে যখন ৫৯ জন বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়  বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন, তখন বাংলার রাজনীতি পুরোপুরি দিল্লি-কেন্দ্রিক হয়ে উঠেছে। সম্প্রতি মমতা একটি বৈঠক ডেকেছিলেন, যেখানে মাত্র ছয়জন সাংসদ হাজির ছিলেন। এই পরিস্থিতিতেই মমতা এবার নিজের খেলার কৌশল বদলাতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প কোন পথে হবে যানচলাচল? জেনে নিন এক ক্লিকে
RG Kar Case: 'নির্মল ঘোষের সঙ্গে সিবিআই-এর আইনজীবীর যোগসাজশ,' বিস্ফোরক আর জি করে নির্যাতিতার বাবা