কিছুক্ষণের মধ্যেই খেল দেখাবে আবহাওয়া! ধেয়ে আসছে প্রচন্ড ঝড়বৃষ্টি! কোন কোন জেলায় তাণ্ডব?

Published : Mar 19, 2026, 06:33 PM IST

বদলাচ্ছে আবহাওয়া! আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিস্তারিত পড়ুন।

PREV
16

বসন্তের শুরুতেই রাজ্যজুড়ে আবহাওয়ার মেজাজ বদলাতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে এই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

26

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। ২০ এবং ২১ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের মাত্রা বাড়বে।

36

বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং হুগলিতে ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার (Thunder Squall) সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবারেও হালকা বৃষ্টি হতে পারে এবং সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় এই কদিন ভ্যাপসা গরমের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

46

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকবে। ২০ এবং ২১ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে।

56

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনাও রয়েছে। পাহাড়ের জেলাগুলিতে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি এবং ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

66

সতর্কতা ও কৃষকদের পরামর্শ: আবহাওয়া দফতর মৎস্যজীবীদের ২০ ও ২১ মার্চ সমুদ্রে যেতে নিষেধ করেছে কারণ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিমি পর্যন্ত হতে পারে। এই দুর্যোগের ফলে আলু, সরষে এবং আম-সহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories