Weather News: বর্ষার প্রথম দফাতেই মর্মান্তিক পরিস্থিতি! বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে একাধিক মৃত্যু বাংলায়

Published : Jun 23, 2026, 07:17 PM IST

পশ্চিমবঙ্গে বর্ষার প্রথম দফার বৃষ্টিতেই একাধিক জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

PREV
110
দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে বিপর্যয়

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে গরমের দাপট অনেকটাই কমেছে। কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে একাধিক রাস্তা বন্ধ। বিপাকে পড়েছেন বহু পর্যটক।

210
কলকাতার আজকের আবহাওয়া

মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতার কারণে ভ্যাপসা অস্বস্তি কাটছে না।

310
কলকাতায় দুপুরের ঝড়ে বিপর্যস্ত যান চলাচল

মঙ্গলবার দুপুর ২টো থেকে কলকাতায় ঝড়-বৃষ্টি শুরু হয়। ধর্মতলা, মৌলালি, হাইকোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজ ছুটির পরে বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা।

410
বজ্রপাতে মৃত্যু, আহত বহু

কোচবিহারে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মাথাভাঙায় গরু আনতে গিয়ে মারা গেছেন ৫৯ বছরের মেনকা বর্মণ। ময়নাগুড়িতে মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২০ বছরের আরমান হোসেন। পুরুলিয়ায় আহত আট জন।

510
কমলা সতর্কতা একাধিক জেলায়

পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। সারাদিনের জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

610
বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে

বুধবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাতের আশঙ্কা বেশি।

710
নিম্নচাপ সক্রিয় গাঙ্গেয় বঙ্গে

পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত সক্রিয় নিম্নচাপই এই বৃষ্টির মূল কারণ। মৌসুমী অক্ষরেখা হরিয়ানা-উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে।

810
উত্তরবঙ্গে শুক্র-শনিতে লাল সতর্কতার আশঙ্কা

শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও কমলা থেকে লাল সতর্কতার পূর্বাভাস।

910
হাওড়া-হুগলি থেকে পুরুলিয়া — বৃষ্টি সর্বত্র

হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়াতেও মঙ্গলবার ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।

1010
বাইরে বেরোলে সাবধান থাকুন

বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলের কাছে থাকবেন না। ঝড়ের সময় গাড়ি চালানোয় সতর্কতা জরুরি। আগামী কয়েক দিন ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন— আবহাওয়া যেকোনো মুহূর্তে বদলাতে পারে

Read more Photos on
click me!

Recommended Stories