Weather Today : চলবে বৃষ্টি, এখনই থামবে না! আর কী পূর্বাভাস দিল?

Weather Today : চলবে বৃষ্টি, এখনই থামবে না! আর কী পূর্বাভাস দিল?

Published : Aug 20, 2025, 09:27 AM IST

West Bengal Weather Today : আগামী কয়েকদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে। প্রতিদিনই দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে

West Bengal Weather Today : আগামী কয়েকদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে। প্রতিদিনই দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আজ দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও হালকা বৃষ্টি হবে। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে উত্তরবঙ্গেও টানা বৃষ্টিপাত চলবে।

২২ ও ২৩ আগস্ট উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

05:24Suvendu on Mamata: 'পুরভোটে নিজের ওয়ার্ডে আগে জিতে দেখান', মমতাকে শুভেন্দুর খোলা চ্যালেঞ্জ!
12:13BJP Rally Kolkata: 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও', কলকাতায় বিজেপির মেগা মিছিল! একসঙ্গে নিতিন নবীন, শুভেন্দু ও শমীক!
15:04Diwali Firecracker Rules: কালীপুজোয় কখন বাজি ফাটাবেন? নিয়ম না মানলে কী হবে? কড়া নির্দেশ জারি করে কী জানাল নবান্ন?
18:49West Bengal Assembly: বিধানসভায় শপথ নিলেন হাসিরানি রথ ও শাখারভ সরকার, কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
07:06Suvendu Meet Sudip: সুদীপের বাড়িতে লক্ষ্মীপুজোর নাড়ু খেয়ে কী বললেন শুভেন্দু? বিস্ফোরক মন্তব্য দিলীপ-শমীকের!
11:56Chorbagan Immersion: বরণও হল না, উলুধ্বনিও নয়! ১৯ প্রাণের শোক বুকে নিয়ে নিরঞ্জন! চোরবাগানের পুজোয় এ কেমন বিদায়?
16:34Chorbagan Tragedy: চোখের জলে শোকস্তব্ধ পরিবার, পাশে মুখ্যমন্ত্রী! আর্থিক সাহায্য দিয়ে কী আশ্বাস দিলেন?
06:28Chorbagan Immersion: যেই মণ্ডপে প্রাণ গেল ১৯ জনের, আজ সেখানে ঢাকের বাদ্যি নেই, নেই সিঁদুর খেলা... এক ভারাক্রান্ত মনে বিসর্জনের পথে চোরবাগান!
03:09Chorebagan News: চোরবাগানে CM-র জিরো টলারেন্স নীতি মেনে থ্রিডি ম্যাপিং সিটের তদন্ত
05:20Navratri 2026: হঠাৎ অভিনেতা জিতের বাড়িতে মুখ্যমন্ত্রী! সেখানে কী করলেন শুভেন্দু?
Read more