
Abhishek Banerjee Kunal Ghosh: বিধানসভার সই জাল কাণ্ডে এবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। প্রসঙ্গত, রবিবার সকালেই সিআইডি-র কাছে হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।
বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ডায়মন্ডহারবারের সাংসদ (abhishek banerjee news)। সেই একই দিনে দুপুর ৩.৩০ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছে যান কুণাল ঘোষও। সূত্রের খবর, তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন গোয়েন্দারা।
উল্লেখ্য, রবিবার সকালেই ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক। যদিও তাঁকে বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে বলা হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দফতরে। প্রসঙ্গত, এই মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেয় যে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে সবরকমভাবে সহযোগিতা করতে হবে।
সেইমতোই অভিষেক ভবানী ভবনে হাজিরা দেন। আদালত জানিয়েছে, আগামী দু-সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। রবিবার সকাল ১১.৪৩ নাগাদ সিআইডি দফতরে পৌঁছন অভিষেক। তিনি প্রথমে রিসেপশনের দিকে এগিয়ে যান। তারপর সেখানে নিজের আইডি কার্ড দেখিয়ে হাজিরার খাতায় সই করেন। তারপর সোজা সিআইডি দফতরে ঢুকে যান।
রবিবার, গোটা ভবানী ভবন এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। সেই একই দিনে কুণাল ঘোষও ভবানী ভবনে এলেন। শোনা যাচ্ছে, বিধানসভার সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অন্যদিকে, অভিষেকের পিএ সুমিত রায়কে খুঁজতে শনিবার গভীর রাতে, কালীঘাটের বাড়িতে যায় শালবনি থানার পুলিশ। একাধিক সূত্রের মতে, সুমিতের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন ছিল অভিষেকের বাড়ি। তবে রাত ৩টে থেকে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি। এরপর ভোর ৫টা নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের ডেকে পাঠানো হয়।
তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভাঙে পুলিশ এবং শুরু হয় ভিতরে ঢুকে তল্লাশি অভিযান। যদিও সেই খবর পেয়েই সেখানে পৌঁছে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সকাল ৮টা নাগাদ পুলিশ বেরিয়ে যায়। কিন্তু অভিষেকের বাড়ি থেকে সেইভাবে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। সেইসঙ্গে, পাওয়া যায়নি আপ্তসহায়ক সুমিত রায়কেও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.