Lakshmi Yojana: লক্ষ্মী যোজনায় মাসে মাসে পাবেন ২৫০০ টাকা! ১ অগাস্ট থেকে খুলছে পোর্টাল, কীভাবে আবেদন করবেন?

Published : Jul 31, 2026, 04:03 PM IST

Lakshmi Yojana: কারা এই সুবিধা পাবেন, কী কী নথি লাগবে এবং কীভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত।

PREV
16

বাংলায় বিজেপি সরকারি আসার পর চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ লক্ষ মহিলা ৩০০০ টাকা করে প্রতি মাসে ভাতা পাচ্ছেন। অগাষ্টেও প্রচুর নতুন তালিকা ভুক্ত মহিলারা এই টাকা পাবেন। তবে আজ অন্নপূর্ণা যোজনা নয়, বরং লক্ষ্মী যোজনা (Lakshmi Yojana) নিয়ে আলোচনা করা হবে। এই স্কিমে মহিলারা মাসে মাসে ২৫০০ টাকা করে পাবেন। কারা এই টাকা পাবেন, কীভাবে আবেদন করতে হবে জেনে নিন।

26

মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সম্প্রতি বড় ঘোষণা করেছে বিজেপি সরকার। মঙ্গলবার মন্ত্রিসভায় লক্ষ্মী যোজনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়।এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে লক্ষ্মী যোজনার পোর্টাল খুলে যাবে। যোগ্য মহিলারা সেখানে আবেদন করতে পারবেন।

36

আরও জানা গিয়েছে, রাখি পূর্ণিমার মধ্যে যাতে এই প্রকল্পের প্রথম কিস্তি দিয়ে দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে এক আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মী যোজনায় ২৫০০ টাকা করে দেওয়া হলেও প্রত্যেক মাসে মাত্র ১ হাজার টাকা করে তুলতে পারবেন মহিলারা। বাকি ১৫০০ টাকা রেকারিং ডিপোজিট হিসেবে অ্যাকাউন্টে জমা থাকবে। তিনি বলেন, তিন বছরের আগে এই টাকা তুলতে পারবেন না মহিলারা। কারণ এই রেকারিং ডিপোজিটে তিন বছরের লক ইন পিরিয়ড দেওয়া থাকবে।

46

লক্ষ্মী যোজনায় আবেদনের যোগ্যতা

বাকি সকল সরকারি প্রকল্পের মতো এই প্রকল্পেও আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা রয়েছে।

১) ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

২) প্রত্যেক পরিবারের একজন মহিলা এই প্রকল্পে আবেদনের যোগ্য। কোনও পরিবারে একাধিক মহিলা লক্ষ্মী যোজনার টাকা পাওয়ার যোগ্য হলে যিনি বয়সে সবচেয়ে বড় তিনি পাবেন।

৩) আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে। তিনি পেনশনভোগী হলে এই সুবিধা পাবেন না।

৪) সরকারি কর্মী, ইনকাম ট্যাক্স দিলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

56

৫) আবেদনকারী মহিলার চারচাকা গাড়ি থাকলে লক্ষ্মী যোজনা পাওয়া যাবে না।

৬) পরিবারের ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন বাতিল করা হবে।

এই শর্তগুলির পাশাপাশি লক্ষ্মী যোজনায় আবেদনের আরও বেশ কিছু মাপকাঠি রয়েছে। সেগুলি পূরণ হলেই মাসে মাসে ২৫০০ টাকা করে দেবে সরকার।

66

লক্ষ্মী যোজনায় আবেদন পদ্ধতি

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ আগস্ট থেকে এই প্রকল্পের পোর্টাল খুলে যাবে। সেখানে আবেদন করতে পারবেন মহিলারা। জানা গিয়েছে, লক্ষ্মী যোজনায় আবেদনের সময় আবেদনকারীকে একটি সেলফ ডিক্লেরেশন দিয়ে জানাতে হবে তিনি নূন্যতম ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা। এর পাশাপাশি আবেদনের সময় আধার কার্ড, ভোটার কার্ড সহ আরও বেশ কিছু নথি লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories