Lakshmi Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়াও মিলবে কড়কড়ে ২৫০০ টাকা! ১ অগাস্ট থেকে আবেদন করতে পারবেন মহিলারা, লক্ষ্মী যোজনার ফর্ম কোথায় পাবেন?

Published : Aug 01, 2026, 11:41 AM IST
Lakshmi Yojana

সংক্ষিপ্ত

অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি আবেদন করুন লক্ষ্মী যোজনায়..আঝ থেকেই মিলবে ফর্ম..পাবেন মাসিক ২৫০০ টাকা..

মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে বিরাট পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। লক্ষ্মী যোজনা (Lakshmi Yojana)-র আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ১ আগস্ট থেকে প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

লক্ষ্মী যোজনার আওতায় প্রতি মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে পুরো টাকা একসঙ্গে তোলা যাবে না। প্রতি মাসে ১ হাজার টাকা তোলা যাবে এবং বাকি ১৫০০ টাকা রেকারিং ডিপোজিট (RD) হিসেবে জমা থাকবে। এই অর্থে তিন বছরের লক-ইন পিরিয়ড থাকবে। অর্থাৎ তিন বছর পূর্ণ হওয়ার আগে সেই টাকা তোলা যাবে না। এই প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য, মহিলাদের নিয়মিত আর্থিক সহায়তার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাসও গড়ে তোলা।

লক্ষ্মী যোজনায় আবেদন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—

আবেদনকারীর বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

প্রতিটি পরিবারের মাত্র একজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।

পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকারও কম হতে হবে।

সরকারি কর্মচারী, আয়করদাতা বা পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আবেদনকারীর নামে চার চাকার ব্যক্তিগত গাড়ি থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

পরিবারের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক রেকর্ড থাকলে আবেদন বাতিল হতে পারে।

আবেদনকারীকে অন্তত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা হতে হবে।

সরকারি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সময় স্বঘোষণাপত্র (Self Declaration) জমা দিতে হবে, যেখানে আবেদনকারীকে জানাতে হবে যে তিনি অন্তত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা। এ ছাড়া আধার কার্ড, ভোটার আইডি, ঠিকানার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং সরকার নির্ধারিত অন্যান্য নথিও জমা দিতে হতে পারে।

সরকার জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাখি বন্ধনের আগেই প্রথম কিস্তির অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মহিলাদের আর্থিক নিরাপত্তা, সঞ্চয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। আবেদন করার আগে সরকারি নির্দেশিকা ও যোগ্যতার শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Today Weather: ছুটির দিনেও রেহাই নেই বৃষ্টির দাপট থেকে, কয়েক ঘণ্টার মধ্য়ে প্রবল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা
Taslima Nasrin: শুভেন্দুর হাতে কাটছে বাম জমানার ‘লজ্জা’, ২০বছর পর বাংলায় ফিরে কী বললেন তসলিমা নাসরিন?