Train Cancellation: হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, বিরাট ঘোষণা রেলের

Published : Jul 31, 2026, 04:12 PM ISTUpdated : Jul 31, 2026, 04:18 PM IST
sealdah train canceled

সংক্ষিপ্ত

ডানকুনি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে ১ ও ২ অগস্ট একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, ১ অগস্ট রাত থেকে ২ অগস্ট ভোর পর্যন্ত ৬ ঘন্টার ট্রাফিক ব্লকের কারণে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মোট ৮টি ট্রেন বাতিল থাকবে।

অগস্টের শুরুতেই ফের বাতিল হতে চলেছে লোকাল ট্রেন। ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক স্টেশন থেকে ট্রেন বাতিল হতে চলেছে। শনিবার ও রবিবার ট্রেন বাতিল থাকবে। রেল কর্তৃৃপক্ষ জানিয়েছে, ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে।

হাওড়া ডিভিশনে দুটো দিন মোট ৮টি ট্রেন বাতিল হবে। তালিকা অনুসারে, ১ অগস্ট শনিবার হাওড়া থেকে বাতিল করা হবে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন। বারুইপাড়া থেকে বাতিল হবে ৩২৪১৪ ট্রেন, শিয়ালদহ থেকে বাতিল ৩২৪১৩ ট্রেন, মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল থাকছে, বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল হবে। রবিবার ২টো ট্রেন বাতিল হবে। হাওড়া থেকে বাতিল হবে ৩৬৮১১ ট্রেন। বর্ধমান থেকে বাতিল হবে ৩৬৮১২ ট্রেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে। ২৪ জুলাই হাওড়া ডিভিশনে, নন ইন্টারলকিংয়ের জন্য চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘন্টা নন-ইন্টারলকিং-র কাজের জন্য একগুচ্ছ লোকাল বাতিল হয়েছে।

এবার ফের এল খারাপ খবর। এবার শনি ও রবিবার বাতিল হবে ৮টি ট্রেন। ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে। সে কারণে হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক স্টেশন থেকে ট্রেন বাতিল হতে চলেছে।

এদিকে যাত্রীদের শনিবার থেকে আর এই দুই স্টেশনে দাঁড়াবে না শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। এবার থেকে পাঁচটি স্টেশনে পরীক্ষামূলকভাবে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের স্টপেজ দেওয়া হয়েছিল। সেই পাঁচ স্টেশন হল- ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, সিমুলারি ও হালিশহর। এর মধ্যে জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা স্টপেজ বন্ধ করা হচ্ছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Lakshmi Yojana: লক্ষ্মী যোজনায় মাসে মাসে পাবেন ২৫০০ টাকা! ১ অগাস্ট থেকে খুলছে পোর্টাল, কীভাবে আবেদন করবেন?
Adhir Ranjan Chowdhury: ‘মমতার রাজনৈতিক চরিত্র বলে কিছুই নেই!’ কোণঠাসা নেত্রীকে তোপ অধীরের