লক্ষ্মীর ভাণ্ডার: মে মাসেই কি শেষ ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ভাতা নিয়ে প্রকাশ্যে নয়া জল্পনা

Published : Apr 13, 2026, 10:29 AM IST

পশ্চিমবঙ্গে ভোটের আবহে মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, নির্বাচনে সরকার পরিবর্তন হলে জুন মাস থেকে এই ভাতা বন্ধ হয়ে যেতে পারে। জেনে নিন সত্যতা।

PREV
19

চলতি মাসেই নির্বাচন। বাংলা দখলের লড়াইয়ে মাঠে নেমেছে একাধিক রাজনৈতিক দল। সকলেই নিজের মতো করে লড়াই করছে। সঙ্গে জমিয়ে চলছে প্রচার। নিজের দলের সঠিক ভাবমূর্তি সাধারণের সামনে তুলে ধরতে ব্যস্ত সকলে।

29

এই সময় মমতা সরকারও নিয়েছে একাধিক পদক্ষেপ। কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে নতুন ভাতার কথা। তেমনই লক্ষ্মীর ভাণ্ডার ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

39

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। এই সকল ভাতা দ্বারা মিলছে আর্থিক সাহায্য। যার দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। এবার এই ভাতা নিয়ে এল নয়া চমক।

49

মমতা সরকারের চালু করা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলায় চালু আছে একাধিক ভাতা। এই সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। যা নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক।

59

লক্ষ্মীর ভাণ্ডার ভাতা মমতা সরকার চালু করেছে মহিলাদের জন্য। সমাজে পিছিয়ে পড়া মহিলাদারে আর্থিক সাহায্য দিতেই চালু করা হয়েছে এই ভাতা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা পেতেন ১০০০ টাকা। তপশিলি মহিলারা পেতেন ১২০০ টাকা। কিন্তু বর্তমানে বেড়েছে এই ভাতা। এখন সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৭০০ টাকা করে পেয়ে থাকেন।

69

এবার শোনা যাচ্ছে, ভোটের মুখে বন্ধ হতে চলেছে এই ভাতা। জল্পনা, মে মাসেই শেষ ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। জানা যাচ্ছে, জুন থেকে আর মিলবে না ভাতা। বন্ধ হয়ে যেতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। আর বাংলার কোনও মহিলা পাবেন না এই সুবিধা।

79

জল্পনা অনুসারে, যদি এবার নির্বাচনে মমতা সরকার জয়লাভ না করে তাহলে আর কোনও মহিলাই পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। এপ্রিলের শেষ ভোট আর মে মাসে ভোটের ফল প্রকাশ। তাই অনেকের ধারণা ভোটের ফল প্রকাশের আগে শেষ ঢুকবে ভাতা।

89

এদিকে তৃণমূলের এক দলীয় সদস্যের কথায় ইঙ্গিত মিলেছে, মমতা সরকার ক্ষমতায় না আসলে আর মিলবে না ভাতা। তবে, এই নিয়ে আপাতত কোনও নিশ্চিত খবর মেলেনি। তবে, সকলেই ভাতা বন্ধের আশঙ্কা করছেন।

99

এদিকে আবার বিজেপি সরকার ঘোষণা করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। তারা দাবি করেছেন, ক্ষমতায় আসলে মহিলাদের ৩ হাজার টাকা করে দেবে বিজেপি সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories