২০০৬ সালে নির্বাচনী হলফনামায় টালিগঞ্জের তৃণমূল প্রার্থী জানিয়েছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৪৪ হাজার টাকা। ২০১১ সালে তা দাঁড়ায় ৭৫ লক্ষ ৩২ হাজারে। ২০১৬ সালের বিধানসভা ভোটের সময় অরূপ জানান, তাঁর সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৫৮ হাজার টাকা। গত বিধানসভা ভোটে মন্ত্রীর সম্পত্তি ছিল ১ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার টাকা। এখন স্থাবর-অস্থাবর মিলিয়ে অরূপের সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকা।