Leander Paes BJP: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

Published : Jun 16, 2026, 11:11 PM IST
Leander Paes BJP: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সংক্ষিপ্ত

Leander Paes BJP: এই প্রথমবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হলেন এবং মঙ্গলবার, রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন (Leander Paes BJP news)। এমনকি, তাঁর কাজের প্রশংসাও করেন লিয়েন্ডার পেজ। তারপর থেকেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কি রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ?  

Leander Paes BJP: বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? সেই নিয়ে জল্পনা তুঙ্গে (Leander Paes BJP)। এই প্রথমবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হলেন এবং মঙ্গলবার, রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন (Leander Paes BJP news)। এমনকি, তাঁর কাজের প্রশংসাও করেন লিয়েন্ডার পেজ।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ?

প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে জেতা সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভার আসন থেকে ইস্তফা দিয়েছেন। ফলে, ঐ তিনটি আসনের একটি থেকে সম্ভবত লিয়েন্ডার পেজকে হাউজে পাঠানো হতে পারে বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যসভায় বিজেপির প্রার্থী করা হতে পারে দেশের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজকে। 

মঙ্গলবার লিয়েন্ডার জানান, "বিধানসভায় আসতে পারাটা দারুণ একটা অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গের প্রত্যেক বিজেপি কর্মী অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। সেইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা আরও সাফল্যের দিকে এগিয়ে যাব বলেই আমি বিশ্বাস করি। আর এই তরুণ পর্যটনমন্ত্রীর কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। বাংলার পর্যটন শিল্পকে আরও উজ্জ্বল করে তুলতে হবে। সবসময় আমার সমর্থন থাকবে। যাতে সারা বিশ্ব তাঁর কাজকে দেখতে পায়। পাহাড়, সমুদ্র, নদী, দুর্গাপুজা, খেলাধুলো এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে বাংলার সাফল্য আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে হবে আমাদের।”

রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

তারপর থেকেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কি রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ? কার্যত, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। তবে ই প্রথমবার তাঁর পশ্চিমবঙ্গ বিধানসভায় পা রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।মঙ্গলবার, রাজ্য বিধানসভায় উপস্থিত হয়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ধেয়ে এলে একের পর এক ডিম, জনরোষে এবার কুসুম মাখা TMC যুবনেতা সৌমত্র ব্যানার্জি
FIFA World Cup 2026: মেসির জন্য যজ্ঞ! গাঙ্গুলিবাগানের আর্জেন্টিনা ফ্যান পার্ক জুড়ে উৎসবের মেজাজ