এরা এখানে 'কা কা' করে-দিল্লিতে গিয়ে পায়ে ধরে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

Published : Dec 22, 2019, 11:47 PM IST
এরা এখানে 'কা কা' করে-দিল্লিতে গিয়ে পায়ে  ধরে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

সংক্ষিপ্ত

এনআরসি ও সিএএ ইস্যুতে  মুখ্যমন্ত্রীকে কটাক্ষ তুলোধুনা করলেন বাম পরিষদীয় দলনেতা  সুজন চক্রবর্তী রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা উচ্চবিদ্যালয় মাঠে সভা করল বামেরা  নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রকাশ্য সমাবেশে মুখ্যবক্তা ছিলেন সুজন চক্রবর্তী 

এনআরসি ও সিএএ ইস্যুতে কেন্দ্রের বিজেপিকেই নয়, তার পাশাপাশি রাজ্যের শাসকদলের নেতা ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তুলোধুনা করলেন বাম পরিষদীয় দলনেতা  সুজন চক্রবর্তী ৷ রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা উচ্চবিদ্যালয় মাঠে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রকাশ্য সমাবেশে মুখ্যবক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি ৷ 

এদিন শিক্ষকদের সমস্যা নিয়ে রাজ্য় সরকারকে তুলোধনা করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, দেশের মধ্যে সব থেকে কম সম্মান ও সাম্মানিক পান এই রাজ্যের শিক্ষকরা ৷ সমস্ত সুযোগ সুবিধা থেকে একেবারে পিছনে ৷ তাই তাদের লড়াই করতে হচ্ছে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে ৷ অন্যদিকে, অনুচিত স্থানে বেতন বাড়িয়ে ইচ্ছে মতো শাসন করছেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে শিক্ষক,কৃষক ন্যায্য় সম্মান , সাম্মানিক, মূল্য পাচ্ছে না সেখানে তিনি উদ্বোধনের গল্প করে যাচ্ছেন ৷ পারলে সুলভ শৌচাগারের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী ৷  

তবে শুধু মমতাকে আক্রমণ করে থেমে থাকেননি সুজনবাবু। বাম নেতার বাক্যবান থেকে রেয়াত পায়নি বিজেপিও। এদিন কেন্দ্রের বিজেপি নেতা-নেত্রীদের বিষয়ে তিনি বলেন,কেন্দ্রের সরকার আম্বানি আদানিদের ৷ সাধারণ মানুষের নয় ৷ এদের কারণে দেশের মুষ্টিমেয় কিছু লোকের হাতে সম্পদের পাহাড় ৷ এই সরকারই আবার বলছে, এতদিন বসবাসের পর আমাদের নাকি এদেশের নাগরিক কিনা প্রমাণ করতে হবে ৷ যে দেশের প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখাতে পারেননি ,সেখানে আমরাও নিজেদের কাগজ দেখাতে যাবো না ৷ আমরা যদি বেনাগরিক হই তাহলে বেনাগরিকদের ভোটে জিতে গদি আঁকড়ে রয়েছেন কেন, সেটাও তো বেআইনি ৷ হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করে গদি থেকে নেমে নাগরিকত্বের হিসেব কষে গদি জিতুন ৷ 

রাজ্য়ে নাগরিকত্ব আিনের প্রতিবাদে সম্প্রতি  অগ্নিগর্ভ হয়েছে রাজ্য। এদিন যা নিয়ে মুখ্য়মন্ত্রীকেও একহাত নিতে ছাড়েননি সুজনবাবু। তিনি  বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদের নাম করে ঘণ্টা বাজাচ্ছেন ৷ এটা যেন ছেলে খেলা ৷ আসলে এসব পুরোটাই নাটক ৷ ওনারা এখানে প্রতিবাদের নামে কা কা করছেন ৷ দিল্লিতে গিয়ে পায়ে ধরে বাবা বলছেন ৷

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে