CAA Update: বাংলাদেশে (Bangladesh) ধর্মীয় কারণে ভারতের আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য সংশোধিত নাগরিতকত্ব আইন (সিএএ) চালু করেছে কেন্দ্রীয় সরকার। সিএএ-তে আবেদন করে অনেকেই ভারতের নাগরিকত্ব পাচ্ছেন।
KNOW
CAA News Update: হবিবপুরের পর এবার গাজোল। সিএএ-তে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজোলের শংকরপুর অঞ্চলের বাসিন্দা মহেন্দ্রকুমার সিংহ ও তাঁর স্ত্রী আরতি সিংহ। ধর্মীয় কারণে বাংলাদেশ (Bangladesh) থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। অনেক চেষ্টা করেও এতদিন তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাননি। ছিল না ভোটার আইডি-ও। ভারতীয় নাগরিকত্ব পেতে অবশেষে মাস তিনেক আগে তাঁরা সিএএ-তে আবেদন জানান। দোলযাত্রার (Dolyatra 2026) দিন বাড়ি গিয়ে তাঁদের হাতে সিএএ শংসাপত্র তুলে দিয়েছেন স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন। এত বছর পর ভারতীয় নাগরিকত্ব হাতে পাওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সিংহ দম্পতি। মহেন্দ্র কুমার সিংহ জানান, 'বাংলাদেশের টাঙ্গাই মীরজাফর অঞ্চলে আমাদের বাড়ি ছিল। ১৯৯৩ সালে ভারতে এসেছিলাম। তিনমাস আগে সিএএ আবেদন করেছিলাম। আজকে সেই আবেদনপত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি (Narendra Modi) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি (Amit Shah) আমাকে দিয়েছে। আমি খুব খুশি। অনেক চিন্তার মধ্যে ছিলাম। ঘুম হত না, ভয় লাগত। আজকে আমি খুবই খুশি। এখন থেকে বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যেটা বলেন সেটা করেন।'
তৃণমূলকে আক্রমণ গাজোলের বিধায়কের
গাজোলের বিজেপি (BJP) বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেছেন, 'এই শাসক দল তৃণমূল (AITC) শরণার্থী উদ্বাস্তুদের ভুল বুঝাচ্ছে । রাজনীতির সুবিধার্থে এই তৃণমূল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা হিন্দু, যাঁরা এ দেশে শরণার্থী হিসেবে আছেন, তাঁদের সবাইকেই সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। কেউ আতঙ্কে থাকবেন না। সিএএ আবেদন করুন। অবশ্যই ভারতের নাগরিকত্ব আপনারা পাবেন।'
সস্তার রাজনীতির অভিযোগ শাসক দলের
তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন পাল্টা বলেছেন, 'বিজেপি-র বিধায়ক সস্তার রাজনীতি করছেন। মিষ্টি খাইয়ে, ফুলের মালা পরিয়ে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন। আজকে একজন দম্পতি সিএএ সার্টিফিকেট পেল। কিন্তু আজকে সিংহ পরিবার কেন? আজকে গাজোলের অনেক পরিবার রয়েছে যারা এখনও আবেদন করেও সিএএ সার্টিফিকেট পায়নি l বিধায়ক শুধু অভিনয় করে দুইজনকে সার্টিফিকেট দিচ্ছেন আর বাদ বাকিরা কবে পাবেন কোনও উত্তর নেই। এই অঞ্চলের তো কোনও উন্নয়ন করেননি। খালি ক্যামেরার সামনে নিজেকে হাইলাইট করতেই ব্যস্ত।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


