Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ, কলকাতায় কি বাড়বে কালবৈশাখীর দাপট? রইল বিরাট আপডেট

Published : Apr 28, 2026, 07:02 AM IST

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ভোটের দিন অর্থাৎ বুধবার কলকাতা-সহ একাধিক জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে এবং উত্তরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

PREV
17

সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে হতে পারে কাল বৈশাখী। দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ বুধবার কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৬০ কিমি। উত্তরেও হতে পারে ভারী বৃষ্টি। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

27

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। সঙ্গে আছে ঝড়ের সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি, ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। রয়েছে কমলা সতর্কতা।

37

তেমনই আজ কলকাতা-সব দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝড়। সেখানে আছে হলুদ সতর্কতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

47

বুধবারও হবে ঝড়বৃষ্টি। দ্বিতীয় দফা ভোটের দিন ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝড়ের জন্য কমলা সতর্কতা আছে। সতর্কতা আছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

57

বুধবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের ওই একই সতর্কতা আছে। পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। রাজ্যের বাকি জেলায় আছে হলুদ সতর্কতা। সেখানে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০কিমি গতিবেগে বইবে ঝড়।

67

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। সাগরে দমকা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৬০ কিমি।

77

উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। সব মিলিয়ে শনিবার পর্যন্ত ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories