MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Weather News:কালো মেঘে ঢাকলো আকাশ! দক্ষিণের ৮ জেলায় ঝড়়-বৃষ্টির কমলা সতর্কতা, ভারী বৃষ্টি উত্তরে

Weather News:কালো মেঘে ঢাকলো আকাশ! দক্ষিণের ৮ জেলায় ঝড়়-বৃষ্টির কমলা সতর্কতা, ভারী বৃষ্টি উত্তরে

WB Weather: শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে গেছে। আকাশ মুখ ঢেকেছে কালো মেঘে। সোমবার পর্যন্ত ঝড়়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে। উত্তরে হবে ভারী বৃষ্টি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 26 2026, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
প্রতীক্ষার অবসান!
Image Credit : Getty

প্রতীক্ষার অবসান!

শনিবার রাত থেকেই বদলাতে শুরু করেছে বঙ্গের আবহাওয়া। আকাশে দেখা দিয়েছে ঘন কালো মেঘ। আজ থেকেই ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে শুধুই বৃষ্টির সতর্কতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ঘূর্ণাবর্তের কারণে ঝড়বৃষ্টি
Image Credit : Getty

ঘূর্ণাবর্তের কারণে ঝড়বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে। যার কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে। তবে এখনই অস্বস্তি কাটবে না।

Related Articles

Related image1
কোল টমাস অ্যালেন: ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালিয়ে অপরাধী অ্যালেন, শিক্ষা- কর্মজীবন অবাক করার মত
Related image2
গরমকালে বডি হেয়ার রিমুভ করা কি উচিত? জেনে নিন এর ৮টি বড় সুবিধা
310
কলকাতায় টানা বৃষ্টি
Image Credit : Getty

কলকাতায় টানা বৃষ্টি

আজ , রবিবার থেকেই কলকাতায় টানা বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ -৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

410
৮ জেলায় কমলা সতর্কতা
Image Credit : Getty

৮ জেলায় কমলা সতর্কতা

রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের ৮ জেলাতে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। জেলাগুলি হল- উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম। এই জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

510
উত্তাল হতে পারে সমুদ্র
Image Credit : Getty

উত্তাল হতে পারে সমুদ্র

সোমবার পর্যন্ত উত্তাল হতে পারে সমুদ্র। সমুদ্রেও বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ ৪০-৫০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ কিলোমিটার প্রতিঘণ্টা। পশ্চিমবঙ্গে ও ওড়িশা সমুদ্র উত্তাল হতে পারে। বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে।

610
উত্তরবঙ্গে বৃষ্টি
Image Credit : freepik

উত্তরবঙ্গে বৃষ্টি

রবিবার ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এই দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত খারাপ থাকবে আবহাওয়া।

710
আজ কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

আজ কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। আজ থেকেই আগামী এক সপ্তাহ কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলাগুলি, বিশেষ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

810
গরমের দাপট কম
Image Credit : Getty

গরমের দাপট কম

শনিবার রাত থেকেই কলাকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ রয়েছে মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দিনভর মেঘলা থাকায় দাবদহ অনেকটাই কম। তবে গরমের অস্বস্তি সর্বত্র রয়েছে।

910
তাপমাত্রা অপরিবর্তিত
Image Credit : Getty

তাপমাত্রা অপরিবর্তিত

হাওয়া অফিসের পূর্বাভাস ঝড়়বৃষ্টির কারমেই উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দুই দিন তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না। তারপরের পাঁচ দিন তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।

1010
২৯ এপ্রিলের আবহাওয়া
Image Credit : Getty

২৯ এপ্রিলের আবহাওয়া

আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোট। সেই দিন কেমন থাকবে আবহাওয়া? জানিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Bankura News: মেয়াদ পেরনো খাবারেই চলছে ব্যবসা? ইন্দপুরে হোটেল-মিষ্টির দোকানে খাদ্য দফতরের কড়া নজর
Recommended image2
Now Playing
রাজ্যে ৫ হাজার কোটির বিনিয়োগ, হবে বিপুল কর্মসংস্থান, বড় ঘোষণা শুভেন্দুর, দেখুন শেষ পর্যন্ত
Recommended image3
কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও SSC-র কাছে চিঠি দফতরের
Recommended image4
Now Playing
Farakka News: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বড় অ্যাকশন! ফারাক্কায় নাবালিকার বিয়ে রুখে বর-কনে সহ আটক ৪
Recommended image5
Now Playing
Sumit Roy Arrest: সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক ৯টি ধারা! সিআইডি হেফাজতে যেতেই আদালতে কী ঘটল? কী বলতে চায় সুমিত?
Related Stories
Recommended image1
কোল টমাস অ্যালেন: ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালিয়ে অপরাধী অ্যালেন, শিক্ষা- কর্মজীবন অবাক করার মত
Recommended image2
গরমকালে বডি হেয়ার রিমুভ করা কি উচিত? জেনে নিন এর ৮টি বড় সুবিধা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved