LPG Price Hike: খারাপ খবর! প্রায় ১ হাজার টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, নতুন দাম কত হল?

Published : May 01, 2026, 08:39 AM IST

১ মে থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় হাজার টাকা বেড়েছে। ১৯ কেজির এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৩২০২ টাকা, যা হোটেল ও রেস্তোরাঁর খরচ বাড়িয়ে দেবে। তবে, গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি।

PREV
16

মাসের প্রথম দিনেই এল দুঃসংবাদ। বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম। তাও আবার এক কিংবা দুশো টাকা নয়, এক ধাক্কায় ১ হাজার চাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১ মে থেকে কার্যকর হবে এই নতুন দাম।

26

প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলো বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে দেশের বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। ইরান-আমেরিকার সংঘাত ও আন্তর্জাতিক মহলে অস্থিরতার কারণে বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বেড়েছে। কাল দাম ১.৯৬ শতাংশ বেড়েছিল।

36

এর প্রভাবেই ভারতে জ্বালানির দামও বেড়েছে। এবার আকাশছোঁয়া হয়ে গেল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। নতুন দাম হল ৩২০২ টাকা। আজ থেকে কার্যকর হল এই দাম।

46

তবে, এখনও ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি। ৯৩৯ টাকাই আছে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। ৫ কেজির ছোট এলপিজি-র দাম ৩৪৮ টাকা। ১০ কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডারের দাম আছে ৬৭১ টাকা।

56

এই ১৯ কেজির এলপিজি সিলিন্ডার সাধারণত হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে ব্যবহৃত হয়। এবার হাজার টাকার কাজে দাম বাড়ল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। এর প্রভাব যে পড়বে মধ্যবিত্তের পকেটে তা সকলেই আন্দাজ করছেন।

66

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই বাড়ছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। জানুয়ারিতে বেড়েছিল ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে বেড়েছিল ৩১ টাকা। মার্চে বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। তেমনই এপ্রিলে বেড়েছে ২১৮ টাকা। আর এবার এক ধাক্কায় বাড়ল প্রায় হাজার টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories