Maa Canteen: মা ক্যান্টিনের নয়া নাম! মেনু-সহ আরও কী বদল আনছে রাজ্য সরকার

Published : Jun 03, 2026, 08:19 PM IST
Maa Canteen

সংক্ষিপ্ত

Maa Canteen: ৫ টাকায় ডিম-ভাত দেওয়ার জন্য চালু হয়েছিল 'মা ক্যান্টিন'। বিধানসভা নির্বাচনের পর, সরকার এই প্রকল্পের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মেনুতেও আনছে পরিবর্তন। রাজ্য জুড়ে আরও ৫০০টি নতুন কেন্দ্র খোলারও ঘোষণা করা হয়েছে।

Maa Canteen: তখন বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। এই মহামারীর ফলে বিশ্বের অর্থনীতিতেও প্রবল ছাপ ফেলেছে। সেই সময় অর্থ কষ্টে ভুগছে সাধারন মানুষ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়ার নিয়ম চালু হল। এর পাশাপাশি রাজ্য জুড়ে চালু হয়েছিল মা ক্যান্টিন। যেখাবে তৎকালীন তৃণমূল সরকারের উদ্যোগে ৫ টাকার বিনিময়ে শুরু হল ডিম ভাত দেওয়ার কাজ।

২০২১-এর আগে থেকেই রাজ্য যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শুরু হয়েছিল এই ‘মা ক্যান্টিন’। প্রথমের দিকে শুধু মাত্র দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকায় থাকা শ্রমিকদের জন্য মাত্র পাঁচ টাকায় দুপুরের ভাত খাওয়ানোর ব্যবস্থা চালু হয়েছিল। মাত্র ৫ টাকায় তখন ভাত, ডাল ও ডিমের তরকারি বা ডিমসেদ্ধ দিয়ে শুরু হয় এই ক্যান্টিনের যাত্রা। যা পরবর্তী সময়ে ৩২টি ক্যান্টিনে চালু হয়েছিল। এর পরে চাহিদা মতো সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২৪৯-তে।

বিধানসভার নির্বাচনে পালা বদলের পর অনেকেই ভেবেছিলেন এবার বন্ধ হয়ে যাবে রাজ্যের বহু মা ক্যান্টিন, যার উপর এখনও বহু মানুষের একবেলা পেট ভরে খাওয়া নির্ভর করে। কিন্তু খেলাটা পুরোপুরি ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিয়ে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন ওই পাঁচ টাকাতেই ক্যান্টিনে মিলবে দুপুরের খাওয়া। তবে এবার বদলে যাবে খাওয়ার মেনু। পাল্টাচ্ছে মা ক্য়ান্টিনের মেনু এবং নাম। 'মা ক্যান্টিন’-এর নাম বদলে ‘মা আহার’ নামকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এমনকি রাজ্য জুড়ে আরও ৫০০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র গড়ে তোলা হবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Firhad Hakim: মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Annapurna Bhandar: সন্দেশখালি থেকে হিঙ্গলগঞ্জ! অন্নপূর্ণা ভাণ্ডারের উচ্ছ্বাসে ঢাকছে তৃণমূল যুগের অন্ধকার