শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মধ্যবর্তী ৩ নম্বর সেতুর গার্ডার স্থাপনের কাজের প্রেক্ষিতে শিয়ালদা বিভাগের শিয়ালদহ-বিধাননগর রোড শাখায় একাধিক ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৬ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে ৭ জুন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আপ ও ডাউন শহরতলি লাইনে ১৫ ঘণ্টার এবং আপ মেন লাইনে ১ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মধ্যবর্তী ৩ নম্বর সেতুর গার্ডার স্থাপনের কাজের প্রেক্ষিতে শিয়ালদা বিভাগের শিয়ালদহ-বিধাননগর রোড শাখায় একাধিক ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৬ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে ৭ জুন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আপ ও ডাউন শহরতলি লাইনে ১৫ ঘণ্টার এবং আপ মেন লাইনে ১ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলস্বরূপ, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার ও রবিবার হওয়াতে অফিস যাত্রীদের সমস্যা কিছুটা কম হবে। তবে নিত্য যাত্রীদের এই ট্রেন বাতিলে ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
৬ জুন শনিবার যে সমস্ত ট্রেন বাতিল
শিয়ালদহ-নৈহাটি: UP 31443, 31445, 31447 / DN 31442, 31446, 31450.
শিয়ালদহ-রানাঘাট: UP 31631 / DN 31636.
শিয়ালদহ-বনগাঁ জং.: UP 33849 / DN 33856.
শিয়ালদহ-শান্তিপুর: UP 31533 / DN 31538.
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: UP 31339, 31343 / DN 31338, 31340.
31926 DN গেদে-শিয়ালদহ লোকাল শনিবার ব্যারাকপুর পর্যন্ত চলবে এবং রবিবার 31911 UP শিয়ালদহ-গেদে লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে।
শনিবার 33858 DN বনগাঁ জং-শিয়ালদহ লোকাল ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত হবে। রবিবার 33815 UP শিয়ালদহ-বনগাঁ জং. লোকাল ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে।
শনিবার 31540 DN শান্তিপুর-শিয়ালদহ লোকাল ট্রেনটির কল্যাণী পর্যন্ত যাবে এবং রবিবার 31511 UP শিয়ালদহ-শান্তিপুর লোকাল ট্রেনটির যাত্রা কল্যাণী থেকে শুরু হবে।
শনিবার 31838 DN কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদা লোকাল ট্রেনটির যাত্রা রানাঘাটে শেষ হবে।
রবিবার 31315 UP শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে এবং রবিবার 30128 DN কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি থেকে শুরু হবে।
রবিবার 31512 DN শান্তিপুর-শিয়ালদহ লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে এবং শিয়ালদহ-শান্তিপুর লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি থেকে শুরু হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.