Madhyamik & HS routine: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর নতুন সূচি, কবে থেকে শুরু আর কবে শেষ পরীক্ষা

Published : Nov 19, 2026, 05:51 PM IST

Madhyamik & HS Exam routine: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২৭-এর নতুন সূচি চূড়ান্ত করে নবান্নে পাঠাল শিক্ষা দফতর। ২ মার্চ থেকে মাধ্যমিক, ১৯ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক। জনগণনার কারণে কেন পিছোল পরীক্ষা, কবে শুরু ও শেষ, জেনে নিন।

PREV
18
ফেব্রুয়ারির বদলে মার্চে পরীক্ষা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তাবিত সূচি চূড়ান্ত করল শিক্ষা দফতর। দুই পরীক্ষার রুটিন নবান্নে পাঠিয়েছে বিকাশ ভবন।

28
২ মার্চ থেকে মাধ্যমিক

সব ঠিক থাকলে আগামী ২ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। আগের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল।

38
১৯ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক

১৯ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ও প্র্যাকটিকাল পরীক্ষা আগে ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা ছিল।

48
কেন পিছোল পরীক্ষা

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশজুড়ে জনগণনার কাজ চলবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ হবে, যা চলবে ১ মার্চ পর্যন্ত। এই কাজে বিপুল সংখ্যায় স্কুলশিক্ষক যুক্ত থাকবেন।

58
শিক্ষক ও পরিদর্শক সমস্যার আশঙ্কা

জনগণনার দায়িত্বে থাকলে শিক্ষকরা পরীক্ষক হিসেবে কীভাবে উপস্থিত থাকবেন, সেই প্রশ্ন ওঠে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়। তাই ওই সময়ে কোনও পরীক্ষা না রাখার অনুরোধ করা হয়।

68
শিক্ষামন্ত্রীর বৈঠকে নিশ্চিত হয় সিদ্ধান্ত

স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত হয়েছিল।

78
উচ্চ মাধ্যমিকের মাঝে সাত দিনের বিরতি

সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিকের সূচি তৈরি হয়েছে। তাই পরীক্ষার মাঝে টানা সাত দিনের বিরতি রাখা হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সর্বভারতীয় পরীক্ষায় বসতে পারে।

88
নবান্নের অনুমোদনের অপেক্ষা

এখন নবান্নের চূড়ান্ত অনুমোদনের পরই দুই পরীক্ষার আনুষ্ঠানিক সূচি প্রকাশ হবে। জনগণনার কাজের কারণে দুই পরীক্ষার সূচিতেই বদল আসার সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories