- Home
- West Bengal
- Akvan Effect: ঘূর্ণিঝড় আকভানের দাপটে কতদিন 'অকাল বৃষ্টি' কলকাতা-সহ বঙ্গে? রইল আবহাওয়ার আপডেট
Akvan Effect: ঘূর্ণিঝড় আকভানের দাপটে কতদিন 'অকাল বৃষ্টি' কলকাতা-সহ বঙ্গে? রইল আবহাওয়ার আপডেট
Cyclone Akvan Effect: ঘূর্ণিঝড় আখভানের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি। শুক্রবার থেকে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা। রবিবার পর্যন্ত দুর্যোগ, ২৪ নভেম্বরের পর পরিষ্কার আকাশ। কোন জেলায় কতদিন বৃষ্টি, দেখুন আপডেট।
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

উপকূলের দিকে এগোচ্ছে আখভান
ঘূর্ণিঝড় আখভান যত উপকূলের দিকে এগোচ্ছে, বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে।

বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পূর্বাভাস, এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলকাতার চেতলাতে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। একনাগাড়ে বৃষ্টি হচ্ছে বেশ কিছু এলাকা।
বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টি
এ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে।
শুক্রবার দুপুরে আছড়ে পড়তে পারে
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নারসাপুর এবং ওড়িশার পুরীর মাঝে আছড়ে পড়তে পারে। তখন গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার।
শুক্রবার অতিভারী বৃষ্টির সতর্কতা
শুক্রবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেও সতর্ক করা হয়েছে।
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে যেখানে
ওই দিন ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবারও দুর্যোগ জারি
শনিবারেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় অতিভারী এবং কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়।
শনিবার ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস
শনিবার ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায়। ঝড়ের পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
রবিবারেও বৃষ্টি, মুর্শিদাবাদে ভারী বর্ষণ
আবহাওয়ার খুব একটা উন্নতির সম্ভাবনা নেই। রবিবারেও বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কমলেও ওই দিন মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কবে পরিষ্কার হবে আকাশ, জল জমার আশঙ্কা কলকাতায়
২৪ নভেম্বরের পর থেকে আবার দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার হবে। তার আগে কলকাতার কোনও কোনও জায়গায় বৃহস্পতিবার ২০-৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি বাড়ায় শহরের অনেক জায়গায় জল জমার আশঙ্কা রয়েছে। বাড়তে পারে যানজটও।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

