Madhyamik Result 2026: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা?

Published : May 08, 2026, 07:26 AM IST

Madhyamik Result 2026: বহু প্রতীক্ষার পর অবশেষে আজ প্রকাশিত চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে নাম-রোল নম্বর দিলেই দেখা যাবে রেজাল্ট। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজ প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

শুক্রবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। শুক্রবার সকাল থেকেই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে পরীক্ষার ফলাফল। সকাল ৯টার পর ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে দেখা যাবে রেজাল্ট। 

25
কী বলছে পর্ষদ?

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফলাফল প্রকাশ করবেন সভাপতি রামানুজ। তিনি ফল ঘোষণার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।

45
অ্যাপেও মিলবে মাধ্যমিকের ফলাফল

পর্ষদ সূত্রে খবর, ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে-স্টোর থেকে নির্দিষ্ট কিছু অ্যাপ ডাউনলোড করেও ফলাফল জানা যাবে। উল্লেখযোগ্য অ্যাপগুলি হলো: 'iResults' 'Madhyamik Results' 'Edutips App'

55
বিদ্যালয়ে কখন থেকে

পরীক্ষার্থীরা সরাসরি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারলেও, স্কুলগুলি তাদের সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে সকাল ১০:৩০ মিনিট থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories