Kolkata Weather: মে মাসের শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা, শুক্রবারও কালবৈশাখির সতর্কবার্তা একাধিক জেলায়

Published : May 08, 2026, 06:48 AM IST

Today Kolkata Weather: বৃহস্পতিবার বিকেলের পর থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। শুক্রবারও সকাল থেকেই স্বাভাবিকের নীচে তাপমাত্রা। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস? জানুন বিশদে…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে পশ্চিমবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

25
৯ মে সর্বোচ্চ সতর্কতা

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে: ৬ ও ৮ মে বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

35
শনিবার কেমন থাকবে শহরের আবহাওয়া?

এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের দাপট বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এর জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। ১০ মে-র পর- ১০ মে ঝড়ের গতিবেগ কমে ৩০-৪০ কিমি হতে পারে এবং ১১-১২ মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

45
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় আজ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে: ৬ মে: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

55
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

৯ মে: মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়ের গতিবেগ বেশি থাকবে। আবহাওয়া দফতর থেকে বজ্রপাতের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকুন। ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময় ফাঁকা মাঠ বা গাছের তলায় না থেকে পাকা বাড়িতে আশ্রয় নিন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories