২১ মে মাধ্যমিকের ফল, জানা যাবে ওয়েবসাইট-এসএমএস-এ

Published : May 08, 2019, 05:31 PM ISTUpdated : May 08, 2019, 05:36 PM IST
২১ মে মাধ্যমিকের ফল, জানা যাবে ওয়েবসাইট-এসএমএস-এ

সংক্ষিপ্ত

পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ শেষ হয় পরীক্ষা এবছর পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১০,৬৪,৭৪০

ভোটের ফলের ঠিক দু' দিন আগে মাধ্যমিকের ফল বেরোচ্ছে. আগামী ২১ মে  মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, সকাল ন'টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। বেলা দশটা থেকে ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা. পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ হতে চলেছে।  মোট ১০,৬৪,৭৪০ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ফপ্রকাশের দিনই ছাত্রছাত্রীরা হাতে মার্কশিটও পেয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে জুন মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে বলেই খবর। 

ইতিমধ্য়েই আইসিএসই, আইএসসি এবং সিবিএসই-র ফলপ্রকাশ হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিকের ফলপ্রকাশে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সময়েই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। জুন মাসের দুই তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলও প্রকাশিত হতে পারে। 


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মার্চেই ব্রিগেডে মোদীর সভা, তার আগে দোলের পরই বঙ্গ BJP শুরু করছে রথযাত্রা
Ajker Bangla News Live: শিবরাত্রি উপলক্ষ্য়ে লক্ষ ভক্তের সমাগম পশুপতিনাথ মন্দিরে, শ্রদ্ধার সঙ্গে পুজো করছেন ভক্তরা