Yuva sathi: যুবসাথীর টাকার পর চাকরিও দেবে মমতা সরকার? বিরাট ঘোষণা রাজ্যবাসীর জন্য

Published : Apr 16, 2026, 04:37 PM IST

যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, এই প্রকল্পের আবেদনকারীদের ভাতার পাশাপাশি চাকরির ব্যবস্থাও করবে সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত আর্থিক সহায়তা চালু থাকবে।

PREV
17

লক্ষ্মীর ভাণ্ডারের পর জনপ্রিয় ভাতার তালিকায় স্থান পেয়েছে যুবসাথী। চলতি বছরের চালু হয়েছে যুবসাথী। বেকার যুবকদের জন্য চালু হয়েছে এই ভাতা। যার দ্বারা মাসে মাসে মিলছে আর্থিক সুবিধা। এবার প্রকাশ্যে এল নয়া চমক।

27

যুবসাথীর টাকার পর চাকরিও দেবে মমতা সরকার। এমনই ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। জেনে নিন ভোটের আগে মমতা সরকার নতুন কী পদক্ষেপ নিল।

37

মমতা সরকার এই রাজ্যে একাধিক ভাতা চালু করেছে। রাজ্যে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা। সদ্য এই তালিকা নাম যুক্ত হয়েছে যুবসাথী। এই সকল ভাতার দ্বারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সকলে। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে টাকা।

47

সদ্য চালু করেছে যুবসাথী। এই বাংলার সকল বেকার যুবকেরা উপকৃত হচ্ছেন এই ভাতা দ্বারা। এই ভাতা দ্বারা মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ১৫০০ টাকা। এবার ভাতার সঙ্গে চাকরিও দেবে সরকার। এমনই জানান মুখ্যমন্ত্রী।

57

মাথাভাঙার প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যুবসাথীতে যাঁরা অ্যাপ্লিকেশন দেবেন, তাঁদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব।…পাশাপাশি যুবসাথী প্রকল্পেও যতদিন না চাকরি মিলছে ততদিন আর্থিক সহায়তা চালু থাকবে।

67

তিনি আরও বলেন, আপনারা রেশন পান কি পান না? বলেছিলাম, মহিলা অভিভাবককে দায়িত্বে রেখে ৫ লক্ষ টা কার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। পেয়েছেন কি না? ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্ট ফোন, স্কুল ড্রেস পায় কি পায় না? লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন থাকবে। তাই তৃণমূল সরকার দরকার। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে যাদের দেরি হচ্ছে, তাঁরাও পাবেন। তাঁদের কাজের ব্যবস্থাও আমরা করব।

77

এদিকে পিংলার সভায় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে প্রশ্ন করেন, লক্ষ্মীর ভাণ্ডার চলছে? আজীবন চলে যাবে আজকে আমি বলে গেলাম। সারা জীবন চলবে আমাদের সরকার আপনাদের শুধু আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা চাই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories