WB Election: ১টা নয়, এবার ভাঙড়ের ভোটাররা ভোট দিতে গিয়ে দেখবেন একসঙ্গে ২টো ইভিএম, কেন?

Published : Apr 16, 2026, 11:26 AM IST

রাজ্যে দু’দফায় ভোট হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। কমিশন জানিয়েছে, দু’দফায় মোট প্রার্থীর সংখ্যা ২৯২৬। ২৯৪টি আসনের প্রথম দফায় ১৫২টিতে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে।

PREV
16

ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকলেন, বোতম টিপতে গিয়ে দেখলেন পাশাপাশি দুটো ইভিএম বসানো রয়েছে। একটু তো চমকে যাবেনই। তবে এটাই সত্যি হতে চলেছে এবার। বুথে ঢুকে ভোটকক্ষে সাধারণত ভোটাররা একটি ইভিএম দেখতেই অভ্যস্ত। কিন্তু এবার ভাঙড়ের ভোটাররা পাবেন দু’টি ইভিএম! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এমনই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে চলেছেন ভাঙড়ের ভোটাররা। কারণ, এই কেন্দ্রে মোট ১৯ জন প্রার্থী লড়াই করছেন। সাধারণত, একটি ইভিএমে ১৬টি বোতাম থাকে। তাতে ১৫ জন প্রার্থীর নাম ও ‘নোটা’ স্থান পায়। প্রার্থীর সংখ্যা তার বেশি হয়ে গেলেই দ্বিতীয় ইভিএমের প্রয়োজন পড়ে। ভাঙড় হল রাজ্যের মধ্যে একমাত্র বিধানসভা, যেখানে জোড়া ইভিএমে ভোট হবে।

26

রাজ্যে দু’দফায় ভোট হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। কমিশন জানিয়েছে, দু’দফায় মোট প্রার্থীর সংখ্যা ২৯২৬। ২৯৪টি আসনের প্রথম দফায় ১৫২টিতে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে।

36

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার এই ১৫২টি আসনের জন্য মোট ১৫২৫টি মনোনয়ন জমা পড়েছিল। স্ক্রুটিনির পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭৮ জন। দ্বিতীয় দফার ভোটে ১৪২টি আসনের জন্য লড়ছেন ১৪৪৮ জন। মনোনয়ন জমা পড়েছিল ১৪৬৩টি। তার মধ্যে ১৫ জনের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে।

46

দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রে। এই আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৯। সবচেয়ে কম প্রার্থী লড়ছেন হুগলির গোঘাট (এসসি) আসনে। সেখানে প্রার্থী সংখ্যা ৫। ভাঙড়ে বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন প্রার্থীর পাশাপাশি রয়েছেন ১২ জন নির্দল প্রার্থী। তাই ১৬ জনের নাম থাকবে একটি ইভিএমে। বাকি তিনজন ও ‘নোটা’ থাকবে অন্য একটি ইভিএমে।

56

এই বিধানসভায় মোট বুথের সংখ্যা ৩০৪। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের কোনো কেন্দ্রে দু’টি ব্যালট ইউনিটের প্রয়োজন হয়নি। তবে গত লোকসভা ভোটে যাদবপুর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ১৫ জনের বেশি প্রার্থী হয়ে যাওয়ায় জোড়া ইভিএম ব্যবহার করতে হয়েছিল।

66

ভাঙড়ের মতো একই পরিস্থিতি রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রেও তৈরি হতে হতে আটকে গিয়েছে একটুর জন্য। কোচবিহার দক্ষিণ, করণদিঘি, ইটাহারে অনেক মনোনয়ন জমা পড়েছিল। স্ক্রুটিনিতে

কিছু বাদ গিয়েছে। কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারপর এই তিন বিধানসভার প্রত্যেকটিতে প্রার্থীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫-তে। সঙ্গে থাকবে ‘নোটা’। তাই এই তিন বিধানসভায় একটি ইভিএমেই ভোট নেওয়া সম্ভব হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories