লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল ২০২৬ থেকে বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতে নবান্নের নতুন নির্দেশিকা সম্পর্কে জানুন। আধার সংযোগ, একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক ভ্যালিডেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের বিস্তারিত প্রতিবেদন।
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বড়সড় আপডেট দিল নবান্ন। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকর হতে চলেছে।
27
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই নতুন নির্দেশিকা বা শর্তাবলী পালন করবেন না, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি এপ্রিল মাস থেকে ঢুকবে না টাকা?
37
নবান্ন সূত্রে খবর, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি ৪০ লক্ষের বেশি মহিলা আর্থিক সহায়তা পান। ফেব্রুয়ারি ২০২৬ থেকে রাজ্য বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে সাধারণ ও ওবিসি শ্রেণির জন্য ১,৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির জন্য ১,৭০০ টাকা করা হয়েছে। তবে এই বর্ধিত সুবিধা নিরবচ্ছিন্নভাবে পেতে গেলে উপভোক্তাদের কয়েকটি বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে বলে জানাচ্ছে নবান্ন।
নবান্ন যে ৫টি প্রধান শর্তের কথা জানিয়েছে, সেগুলি হলো:
ক. আধার সংযোগ বাধ্যতামূলক: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এপ্রিল থেকে টাকা পাঠানো সম্ভব হবে না।
খ. সিঙ্গল ব্যাঙ্ক অ্যাকাউন্ট: আগে অনেকে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পেতেন, কিন্তু এখন থেকে শুধুমাত্র উপভোক্তার নিজস্ব নামে থাকা 'সিঙ্গল' বা একক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
গ. বয়সসীমা: উপভোক্তার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
57
ঘ. ৬০ বছর পূর্ণ হলে তাঁকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে
ঙ. সরকারি চাকরি বা পেনশন: যদি কোনো মহিলা স্থায়ী সরকারি চাকরি করেন বা নিয়মিত সরকারি পেনশন পান, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
67
ব্যাঙ্ক ভ্যালিডেশন: আবেদনপত্রে দেওয়া আইএফএসসি (IFSC) কোড বা ব্যাঙ্ক ডিটেইলসে ভুল থাকলে পেমেন্ট রিজেক্ট হয়ে যাবে]। বিশেষ করে মার্জ হওয়া ব্যাঙ্কগুলোর পুরনো আইএফএসসি কোড ব্যবহার করলে সমস্যা হতে পারে।
77
প্রশাসন জানিয়েছে, উপভোক্তারা যেন সরকারি পোর্টালে গিয়ে তাঁদের 'বেনিফিশিয়ারি স্ট্যাটাস' পরীক্ষা করে নেন। যদি স্ট্যাটাসে 'Bank Validation Failed' বা 'Validation Error' দেখায়, তবে দ্রুত স্থানীয় বিডিও (BDO) অফিস বা 'দুয়ারে সরকার' ক্যাম্পে যোগাযোগ করে তা সংশোধন করতে হবে। এপ্রিলের কিস্তি পাওয়ার আগেই এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে নবান্ন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.