আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় (West Bengal Weather) কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে।
25
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য ও উপ-হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
35
ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি উপ-হিমালয় সংলগ্ন অন্য কিছু এলাকাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
55
কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে?
গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ শূন্য মিলিমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.