Bribery Case : ২০ হাজার টাকার ঘুষ, হাতেনাতে পাকড়াও! বিদ্যুৎ দফতরে বড় অভিযান

Bribery Case : ২০ হাজার টাকার ঘুষ, হাতেনাতে পাকড়াও! বিদ্যুৎ দফতরে বড় অভিযান

Published : Nov 03, 2026, 11:26 PM IST

নতুন বিদ্যুৎ সংযোগের কাজ করাতে ঘুষ দেওয়ার অভিযোগ! নিউ ব্যারাকপুরে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-এর এক আধিকারিককে হাতেনাতে ধরল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (WB ACB)।

নতুন বিদ্যুৎ সংযোগের কাজ করাতে ঘুষ দেওয়ার অভিযোগ! নিউ ব্যারাকপুরে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-এর এক আধিকারিককে হাতেনাতে ধরল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (WB ACB)। অভিযোগ, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ KVA ট্রান্সফরমার বসানোর কাজ সহজ করে দেওয়ার বিনিময়ে ওই আধিকারিক ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। শেষ পর্যন্ত ঘুষের টাকা নেওয়ার সময়ই হাতেনাতে ধরা পড়েন তিনি। উদ্ধার করা হয়েছে ঘুষের পুরো ২০ হাজার টাকা। সরকারি পরিষেবা পেতে কেন ঘুষ দিতে হবে? দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহলে। নিউ ব্যারাকপুরের এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে সরকারি দফতরে স্বচ্ছতা ও জবাবদিহি।দেখুন এই সংক্রান্ত বিস্তারিত খবর।

03:13Bribery Case : ২০ হাজার টাকার ঘুষ, হাতেনাতে পাকড়াও! বিদ্যুৎ দফতরে বড় অভিযান
09:47Tea Garden Workers: উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড় মাস্টারস্ট্রোক? শুভেন্দুর ঘোষণায় চর্চা তুঙ্গে, অর্জুন সিংকে দায়িত্ব দিয়ে কী বললেন?
08:18হুমায়ুন কাকা, ওখানে মসজিদই হবে, তবে বাবরি নয়... হুঙ্কার বিজেপির শাখারভ সরকারের
04:27West Bengal DA Update: DA নিয়ে ফের সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন! কেন এখনও টাকা পেলেন না সরকারি কর্মীরা?
11:12CM Suvendu Latest Speech: দার্জিলিং থেকে মমতা-অভিষেককে একযোগে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী! দেখুন
05:34Purba Bardhaman: বাঁশের দোলায় রাহুলের প্রতীকী দেহ! ‘বলো হরি হরিবল’ ধ্বনিতে BJP-র প্রতিবাদ
03:08Rahul Gandhi Poster : রাহুল গান্ধীর ঘুমন্ত পোস্টারে ছেয়ে গেল শহর, চমকপ্রদ স্লোগান
03:25Suvendu Adhikari : দীপাবলির উপহারে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কারা পাবেন জানুন
05:24Suvendu on Mamata: 'পুরভোটে নিজের ওয়ার্ডে আগে জিতে দেখান', মমতাকে শুভেন্দুর খোলা চ্যালেঞ্জ!
Read more