
রেখার শারীরিক অবস্থা কি সংকটজনক? বড় আপডেট দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
এখনও বিপদমুক্ত নন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ অব্যাহত। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে লালা ঢুকে যাওয়ায় অক্সিজেন সরবরাহে সমস্যা হচ্ছে।
Rekha Patra Health Update: এখনও বিপদমুক্ত নন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ অব্যাহত। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে লালা ঢুকে যাওয়ায় অক্সিজেন সরবরাহে সমস্যা হচ্ছে। ফলে শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে বিশেষ নজরদারি প্রয়োজন হচ্ছে।হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, রেখা পাত্রের রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। ভেন্টিলেশন সাপোর্টে রেখেই চলছে চিকিৎসা। রেখা পাত্রের বর্তমান শারীরিক অবস্থা কেমন? অক্সিজেন সরবরাহ নিয়ে কতটা উদ্বেগ রয়েছে? গোটা পরিস্থিতি নিয়ে কী জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়? দেখুন তাঁর বক্তব্য।