
Malda News: চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি আপলোড। যা নিয়ে সরব বিজেপি। রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনকে নালিশ। মালদহের গাজোলের ২০৬টি বুথে রঙিন ছবি আপলোড ভোটারদের। গাজোল বিধানসভার ২৭৩ টি বুথের মধ্যে ২০৬ টি বুথে দেখা যাচ্ছে অনলাইনে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি আপলোড করা হয়েছে।
অভিযোগ, যেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আইন অনুসারে নয়। নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি প্রকাশ করা যায় না তাতে ভোটারদের ব্যক্তিগত অনেক তত্ত্বের বহিরাগমন ঘটে, এই নিয়ে গাজোল বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য ও জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে। বিধায়কের অভিযোগ কোনও রাজনৈতিক স্বার্থে এই কাজ করা হয়েছে।
বিধায়কের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। গাজল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি বলেন, ‘’নির্বাচন কমিশন তো বিজেপির সদর কার্যালয়ে পরিণত হয়েছে। বিহারে যেভাবে কারসাজি করে তারা ভোটে জিতেছে। পশ্চিমবাংলায় তারা সেটা করার চেষ্টা করছে। আজকে নির্বাচন কমিশনে এই বিএলও-দেরকে পরিচালনা করছে। নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে পুরোপুরি ভাবে যুক্ত রয়েছে। আর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।''
এদিকে, সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য ঘিরে বিতর্ক মালদায়। দেশের প্রধানমন্ত্রী ও বিজেপিকে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেন মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। শুধু তাই নয়, গ্রামে ঢুকলে লাঠি দিয়ে তাড়ানোরও নিদান দেন তিনি।
সূত্রের খবর, মঙ্গলবার মালদা জেলার চাঁচল–২ ব্লকের আটঘরা এলাকায় রাজ্য সরকারের রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। স্বাধীনতার পর থেকে ওই রাস্তা কাঁচা রাস্তা হিসেবে ছিল।
অবশেষে রাজ্য সরকারের রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের দেড় কোটি টাকা ব্যয় ৪ কিলোমিটার রাস্তার কাজের সূচনা হয়। শিলান্যাস করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সরকারি কর্মসূচির মঞ্চ থেকেই রাজনৈতিক আক্রমণ শানান তিনি। বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি বলেন, ‘’প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টি ‘বিষধর সাপ’, যারা মানুষের জন্য ক্ষতিকারক।'' তাঁর কথায়, “এলাকায় এলাকায় বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। মানুষকে যখন তখন ছোবল দিচ্ছে। এলাকায় দেখলে লাঠি দিয়ে তাড়া করুন।” সরকারি অনুষ্ঠানের মঞ্চে এমন মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক শালীনতা নিয়ে।
অন্যদিকে, এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি শিবির। মালদহ উত্তরের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া পাল্টা কটাক্ষ করে বলেন, ‘’রহিম নিজে বিষধর সাপ। জনগণ সব দেখছে, সময় হলে জবাব দেবে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.