'অভিষেকের নেতৃত্বে কর্পোরেট হাউসে পরিণত হয়েছিল তৃণমূল', রাজ্যে পালাবদল হতেই বিস্ফোরক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

Published : May 06, 2026, 11:45 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Malda TMC Clash New: রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর। কার জন্য দলের এই অবনমন? কী বললেন পৌর প্রধান? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Malda TMC Clash New: সদ্য শেষ হয়েছে বঙ্গ বিধানসভা ভোট ও তার ফলাফল। ভোটের রেজাল্ট বেরতেই রাজ্যে গেরুয়া ঝড়। আর এই আবহে এবার বিস্ফোরক মন্তব্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর। তিনি বলেন, ‘’অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কে লাঞ্ছিত করা হচ্ছে। এরকম দেখবো কোনদিন আশা করিনি। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন উপায় ছিল না তাকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল।'' 

তৃণমূল হারতেই বিস্ফোরক মন্তব্য মালদহ পুরসভার চেয়ারম্যানের:-

‘’আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছি। কিন্তু দিদি আমাকে বলেছে ভালো করে কাজ করো, আমি আছি দেখছি। দলটাকে এইভাবে শেষ হতে দেখে প্রচুর কষ্ট হচ্ছে।'' তার পাশাপাশি তিনি আরও বলেন, ‘’আইপ্যাক খুব বিপদজ্জনক। নেতাদের কাছ থেকে টাকা নেওয়া পোস্ট দেওয়া এটাই আই প্যাক এর কাজ। প্রার্থী বাছাই করেছে আইপ্যাক। ৪১ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। গতকালকে বিজেপি কর্মীরা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে লাঞ্ছিত করেছে তা খুব দুঃখজনক।'' 

‘’বিজেপি ক্ষমতায় আসতেই যেভাবে অত্যাচার শুরু করেছে তা একদমই কাম্য নয়। দল কোনদিন শেষ হয় না, কিন্তু কিছু ব্যাক্তি শেষ হয়ে যায়।। ঠিকমত যদি কাজ করা যায় দল আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থাকলে দল আবার পুনরায় ফিরে আসবে। আমরা চাই তৃণমূল দলটা মানুষের জন্য কাজ করুক। দালালদের হাতে যাতে দল না থাকে। আমি ইংরেজ বাজারে এবার প্রার্থী হতে চাইনি। আমরা দেখেছি গত তিন বার যেভাবে ফল হয়েছে এখানে টাকা পয়সা খরচা করব সবকিছু করব জীবন দিয়ে লড়বো তারপরেও গো হারা হারবো।'' 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

সুনীল বনসল: বাংলার কঠিন রাজনৈতিক ভূখণ্ডে BJP-র জয়ের নেপথ্যে নীরব স্থপতি
Sandeshkhali: ভোট মিটতেই বদলে গেল ছবি! সন্দেশখালিতে পুলিশকে টার্গেট করল কারা? চাঞ্চল্যকর তথ্য!