Maldah: 'পাঁচ বছরে লবডঙ্কা উন্নয়ন হয়েছে', প্রচারে বেরিয়ে তৃণমূল বিধায়য়কে কটাক্ষ BJP প্রার্থীর

Published : Mar 26, 2026, 01:43 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Maldah Election News: বঙ্গ বিধানসভা নির্বাচনের আর একমাসও দেরি নেই। বেজে গিয়েছে ভোটের বাদ্যি। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই নিজেদের প্রচারে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। কী বলছে দু-পক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maldah Election News: নির্বাচনের প্রাক্কালে শাসক বনাম বিরোধী তরজায় ক্রমেই চড়ছে মালদায় রাজনৈতিক পারদ। উন্নয়নের ইস্যুকে সামনে রেখে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করল বিজেপি। এলাকার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়। আর্ন বিরুদ্ধে দুর্নীতি ও কাজ না করার গুরুতর অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া।

ভোটের মুখে তুঙ্গে মালদহে শাসক-বিরোধী তরজা:-

এদিন এক সাংবাদিক বৈঠকে অভিষেক সিংহানিয়া অভিযোগ করে বলেন, ‘’গত পাঁচ বছরে এলাকায় কার্যত কোনও উন্নয়নই হয়নি।'' তাঁর দাবি, “পাঁচ বছরে লবডঙ্কা উন্নয়ন হয়েছে। মানুষের জন্য বরাদ্দ অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা—প্রতিটি ক্ষেত্রেই বেহাল অবস্থা। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এবং পরিবর্তনের অপেক্ষায় রয়েছে বলেও দাবি করেন তিনি।''

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিদায়-বিধায়ক সমর মুখোপাধ্যায় এই বিষয়ে কোন মন্তব্য না করলেও জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বিদায়ী বিধায়ক সমর মুখোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল পেয়েছে।

শুধু তাই নয় এদিকে আবার চাঁচলে বিজেপি প্রার্থীর বুথে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী। তার হার নিশ্চিত, প্রচারে বেরিয়ে লাভ নেই। বাড়িতে বসে বিশ্রাম নিক, বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূল প্রার্থী প্রসূনের। মে জোরদার প্রচার সারলেন চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। ওই এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুজো দিয়ে ও জিন্দাপীরের মাজারে চাদর চড়িয়ে সম্প্রীতির বার্তা দেন তিনি।

 এলাকার কাঁসারি পাড়া চন্ডী মন্ডপেও প্রণাম করেন প্রার্থী। এরপর চাঁচলের বিজেপি প্রার্থীর বুথ এলাকাতেই প্রচারে ঝড় তোলেন তৃণমূল প্রার্থী। প্রচারের ফাঁকেই বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে প্রসূন বলেন, সবাই তৃণমূলকেই সমর্থন করবেন। রোদে প্রচার করে লাভ নেই, উনি বাড়িতে বসে বিশ্রাম নিন। কারণ তার হার নিশ্চিত। অন্যদিকে পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী রতন দাস। 

তিনি বলেন, সব ভোট যদি তৃণমূলেরই থাকে, তাহলে লোকসভায় উনি কেন পরাজিত হলেন? এবারও উনাকে হারতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এদিন প্রচারের মাঝে কলিগ্রামের কবরস্থানে গিয়ে শেষকৃত্যে অংশ নেন তিনি। পরে কলিগ্রাম দৈনিক বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা শোনেন। ব্যবসায়ীরা বাজারের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল ও শৌচালয় নির্মাণের দাবি জানান। 

সেই সব দাবি মনোযোগ দিয়ে শোনেন তৃণমূল প্রার্থী। চায়ের দোকানদার থেকে টোটো চালক, ক্ষৌরকার সব শ্রেণির মানুষের কাছেই গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। তিনি দাবি করেন, কলিগ্রামের কোনও অংশই বিজেপির গড় হতে পারে না। তৃণমূল সরকারের আমলে উন্নয়ন হয়েছে, মানুষ জোড়াফুলেই ভরসা রাখছেন। এদিন বুধবারের প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কলিগ্রাম অঞ্চল প্রধান রেজাউল খান, অঞ্চল সভাপতি মির্জা ইফতারুদ্দিন, তৃণমূল নেতা দাউদ খান, মজিবর রহমান, ইন্তাজ হোসেন, মোস্তফা কামাল, চাঁচল ১ ব্লক তৃণমূলের সহসভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম ও ছাত্রনেতা বাবু সরকার সহ অন্যান্যরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ram Navami: শুভেন্দুর রামনবমীর শোভাযাত্রায় সামিল মুসলিম সমর্থকরাও, খেলা ঘোরার সাফ ইঙ্গিত
Supplementary Voter List: সবাই মুসলিম, উত্তর ২৪ পরগনার এই বুথে ৩৪০ জনের নাম বাদ, তালিকায় খোদ BLO-ও