Mamata Banerjee: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার, আমডাঙার নির্বাচনী জনসভা থেকে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news live)। এই সভা থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী (mamata banerjee news)।
মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা দুরন্ত খেলা খেলি। আমাদের হারানো একেবারেই সহজ নয়। যাদের কাল ভোট আছে, তারা একবার সাপ্লিমেন্টরি লিস্টটা দেখে নিন। আপনারা রিটার্নিং অফিসারের থেকে তালিকা চেয়ে নিন। যাদের নাম কেটে গেছে, জেনুইন নাম! আমি সবার নাম তুলে দেব। রাজস্থান-বিহার থেকে ট্রেনে করে এসে ভোট দেবে? এবার আটকে রাখবেন। মায়েদের দায়িত্ব দিলাম। একদম পালাতে দেবেন না। যারা ফলস্ ভোট দিয়ে পালানোর চেষ্টা করবে।"
তিনি আরও যোগ করেন, “ইভিএম মেশিন ইচ্ছা করে খারাপ করে দেবে। অনেক লাইন আপনারা জীবনে দিয়েছেন। একটু অপেক্ষা করবেন। নতুন মেশিনে ভোট দেবেন। চিপ ঢুকিয়ে রেখে দেবে। চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছি আমি বাজেটে। এখন সবাই ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফিন্যান্স সেক্রেটারি পাঠিয়ে দিয়েছেন। আর ইলেকশন কমিশন সেটা চেপে রেখে দিয়েছে। নয়তো অনেকদিন আগে আপনারা ২৫% মতো পেয়ে যেতেন। কিন্তু এই মাসেই আপনারা মাইনের সঙ্গে এই টাকাটা পেয়ে যাবেন। আমরা কথা দিচ্ছি।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.