Mamata Banerjee: "ধামসা-মাদল বাজিয়ে, রাস্তায় ঝাড়ু দিতে দিতে ভোটকেন্দ্রে যাবেন!" নয়া নিদান মমতার

Published : Apr 11, 2026, 02:58 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: কেশিয়ারির নির্বাচনী জনসভা সেরে সোজা ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানের জনসভায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। সেই মিটিং থেকেই এবার আদিবাসী সম্প্রদায়কে নয়া নিদান দিলেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)।

Mamata Banerjee: কেশিয়ারির নির্বাচনী জনসভা সেরে সোজা ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানের জনসভায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। সেই মিটিং থেকেই এবার আদিবাসী সম্প্রদায়কে নয়া নিদান দিলেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)। 

ঝাড়গ্রামের সভা থেকে নয়া নিদান মমতার

 

 

বক্তব্য রাখার সময় মমতা বলেন, “আপনাদের কাছে তো ধামসা-মাদল আছে, ভয় কীসের? তাই ধামসা-মাদল বাজিয়ে রাস্তায় ঝাড়ু দিতে দিতে ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন। আপনাদের তীরন্দাজরা খুব শক্তিশালী। আর জেনে রাখবেন, তৃণমূল আবার ক্ষমতায় এলে আদিবাসীদের সারি-সরনা ধর্মকে অবশ্যই স্বীকৃতি দেওয়া হবে। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার কিন্তু ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চাইছে। সেটা হয়ে গেলে আপনাদের ধর্মের আর কোনও অস্তিত্বই থাকবে না। যে প্রথা মেনে আপনাদের বিয়ে হয়, সেটাও আর থাকবে না।"

অন্যদিকে, গত ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে, জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে যুক্ত যে সমস্ত ছেলেমেয়েরা আত্মসমর্পণ করবেন, তাদের হোমগার্ডের চাকরির ব্যবস্থা করা হবে। সেটা পরবর্তী সময়ে করাও হয়। শনিবার, তৃণমূল নেত্রীর সভায় হাজির ছিলেন একদা জঙ্গলমহল আন্দোলনের নেতা ছত্রধর মাহাতো। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: আবার নন্দীগ্রামে ‘ঘরের ছেলে’! মাঠে নেমেই শক্তি প্রদর্শন শুভেন্দুর
Monsoon Forecast: কয়েকটি রাজ্যে খরা, কম বৃষ্টিপাত, এবার বর্ষা নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা