North Bengal: ভোটের প্রচারের মাঝে অঘটন, ময়নাগুড়িতে তিস্তায় তলিয়ে গেলেন বিজেপি নেতা

Published : Apr 11, 2026, 01:21 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

North Bengal BJP News: দলীয় কর্মীদের সঙ্গে নৌকা করে নদী পার হওয়ার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান অমলবাবু।নদীর গভীরতা এবং জলের টান বেশি থাকায় সঙ্গীরা শত চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি।

North Bengal BJP News: ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই জনতা জনার্দনের রায় দেওয়ার পালা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এখন তুঙ্গে প্রচারের ব্যস্ততা। কিন্তু প্রচারের এই উত্তাপের মাঝেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে তিস্তা নদীতে তলিয়ে গেলেন এক যুবক।

স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে আজ প্রচার চলছিল ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জ ও ময়নাগুড়ি ব্লকের দুনদার বাড়ি এলাকায়। ওই মিছিলে সামিল হয়েছিলেন করতলী গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী বিজেপি কর্মী অমল রায়। এলাকাটি তিস্তা নদী দ্বারা দ্বিখণ্ডিত হওয়ায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা।

প্রচারে বেরিয়ে নিখোঁজ বিজেপি নেতা:-

দলীয় কর্মীদের সঙ্গে নৌকা করে নদী পার হওয়ার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান অমলবাবু।নদীর গভীরতা এবং জলের টান বেশি থাকায় সঙ্গীরা শত চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।

তল্লাশি চালাতে নামানো হয়েছে এনডিআরএফ এর একটি বিশেষ দল। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও নিখোঁজ যুবকের হদিস মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ জারি রয়েছে। ভোটের আবহে এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। নিখোঁজ কর্মীর অপেক্ষায় নদীর পাড়ে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে মানুষ। প্রার্থীর প্রচার সূচিতেও এই ঘটনার জেরে বিষাদের মেঘ।

অন্যদিকে, ফালাকাটার দেওগাঁওয়ে বিজেপি তৃণমূল মারপিট । ফালাকাটার দেওগাও গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার রাতের দিকে বিজেপি এবং তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়েন। পশ্চিম দেওগাওয়ে ওই সংঘর্ষে দুই দলের চার-পাঁচজন কর্মী আহত হয়েছেন। 

ওই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজেপি প্রার্থী দীপক বর্মন অভিযোগ করেন তারা ভোটের প্রচার করার সময় তৃণমূলের নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করেন এবং বুথ সভাপতির মাথা ফাটিয়ে দেন।

 এদিকে তৃণমূলের নেতাদের অভিযোগ দীপক এবং বিজেপি নেতাকর্মীরা উত্তেজক ভাষণ দিয়ে এলাকায় অশান্তির সৃষ্টি করেন এবং তারাই তৃণমূল কর্মীদের আক্রমণ করেন। এলাকায় টহল দিচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। গতকালের পর আজ সকালেও গোটা গ্রামে কেন্দ্র বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

BJP vs TMC News: বিজেপি প্রচারে নামতেই শুরু শাসকের তাণ্ডব! দেখলে আপনিও আঁতকে উঠবেন
Mamata Banerjee: "আমার নমিনেশন ক্যানসেল করার চেষ্টায় ছিল গদ্দাররা!" বিস্ফোরক মমতা