
পাঁচ বছর আগের স্মৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার শেষ দিনে ফিরিয়ে আনলেন ধর্মতলার ধর্নামঞ্চে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে হুইলচেয়ারে বসে ছবি এঁকে ছিলেন। এবার ২০২৬-এর নির্বাচনের আগে তিনি এসআইআর ইস্যুতে ধর্মতলার ধর্না মঞ্চে ছবি আঁকলেন।
মঙ্গলবার ধর্নামঞ্চের এক দিকে ক্যানভাস নিয়ে ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চলা SIR প্রক্রিয়ার প্রতিবাদে ধর্না মঞ্চে বসেও সেই নিয়েই ছবি আঁলেন মমতা। ছবিতেই লিখেছেন, 'SIR VANISH'। তৃণমূল সূত্রের খবর রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি প্রতিবাদ মঞ্চে তাদের উদ্দেশ্যেই ছবি এঁকেছেন।
মমতা ধর্না মঞ্চ থেকেও নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি বলেন, 'বেচারা ভ্যানিশ কুমার! ওঁর জন্য আমার খারাপ লাগে। আমি চেয়ারকে অপমান করছি না। কিন্তু কালো লোকদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে যেমন হোয়াইট করে দেওয়া হয় তেমনই এখানে স্ট্রং ভ্যানিশিং পাউডার ব্যবহার করা হচ্ছে। ' রাজ্যের আমালাদের সঙ্গে কমিশনের বৈঠকের পরই মমতা এজাতীয় আক্রমণ করেন। তিনি আরও বলেন, সাহস ভালো, দুঃসাহস ভালো নয়।
তবে নির্বাচন কমিশনারও কিন্তু জানেন তাঁকে এই রাজ্যে অনেকেই ভ্যানিশ কুমার বলে রসিকতা বা কটাক্ষ করছেন। ভোট প্রস্তুতির বৈঠকে নিজেই সেই প্রসঙ্গ তোলেন। অফিসারদের সামনে নিজেই মুচকি হেসে বলেছিলেন, যে তিনি জানেন, সংবাদমাধ্যমে তাঁকে এই নামেই ডাকা হচ্ছে। যা শুনে হেসে ফেলেন সিইও মনোজ আগরওয়ালও।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.