Mamata Banerjee Election 2026: বিধানসভা নির্বাচনের আগে বিরাট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। সোমবার, প্রথমে বেলদায় মিটিং করেন। তারপর পাঁশকুড়া পশ্চিমে নির্বাচনী জনসভা করেন এবং সবশেষে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে প্রচারে যাবেন তিনি (mamata banerjee news today)।
সেই জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের বিরুদ্ধে বিজেপি চার্জশিট দিচ্ছে। আর বাংলার মানুষ তোমাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। জবাব চাই, জবাব দাও। তোমরা দাঙ্গা করে ক্ষমতায় এসেছিলে কেন? মাছ-মাংস খেলে কেন মারবে? আবার অন্য রাজ্যে গিয়ে কথা বললে হোটেলে থাকতে দেবে না। বিজেপি বাংলাকে শেষ করতে চায়। তাই যদি বাঁচতে চান, ভিটেমাটি, পরিবার নিয়ে ভালো থাকতে চাইলে জোড়াফুলের কোনও বিকল্প নেই।"
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “যুদ্ধ করে গণতন্ত্রেকে বাঁচানোর লড়াই এটা। তাই এই যুদ্ধে কোনও ভেদাভেদ নয়। যারা এসআইআর-এর লাইনে দাঁড় করিয়ে আপনাদের অসম্মান করেছে, নাম কেটেছে! তাদের একটিও ভোট নয়। সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেব আমরা। যুবসাথীর মাধ্যমে যুবকদের সাহায্য হবে। সকলের চাকরির ব্যবস্থা করব। আপনারা লক্ষ্মীর ভান্ডার চান। তবে চলুক! এখানে কোনও ভেদাভেদ নেই।"
তৃণমূল সুপ্রিমো বলছেন, “স্বাস্থ্যসাথী আমরা দিই। কৃষকদের ১০ হাজার টাকা করে দিই। যাদের এক কাঠা জমি রয়েছে, তাদের ৪ হাজার টাকা করে দিই। ভাগচাষীরাও ২০০০ টাকা করে বছরে দু-বার পাবেন। আমাদের অঙ্গীকার হল, লক্ষ্মীর ভান্ডার সারাজীবন চলছে এবং চলবে। আমরা ৩০ লক্ষ বাড়ির জন্য মাত্র ৬ মাসে টাকা দিয়েছি। আগামীদিনে সব কাঁচা বাড়ি পাকা করে দেব। তাই একজনের হার মানে বিজেপি সব কেড়ে নেবে আপনাদের থেকে। ভোটের আগে দেয় ক্যাশ, তারপর দেয় গ্যাস। এক মাস জ্বলবে। তারপর গ্যাস ফুরিয়ে যাবে।"
মমতার মুখে বিরাট বার্তা। কার্যত, বিজেপিকে তীব্র নিশানা করে জানালেন, “যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.