
Weather Kolkata: সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। হাওয়া লঅফিস সূত্রে খবর, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি। বৃষ্টির জেরে একধাক্কায় ৫ ডিগ্রি নামল মহানগরের তাপমাত্রা। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে বলে খবর।
সোমবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর কলকাতা-সহ হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, হুগলী , উত্তর চব্বিশ পরগনায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
মঙ্গলবার ফের উত্তরবঙ্গের ওই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবি ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.