Mamata Banerjee: "আমাকে আটকে রাখতে পারবে না" গৃহযুদ্ধের মাঝেই ধর্মতলায় দাঁড়িয়ে বিরাট দাবি মমতার

Published : Jun 02, 2026, 04:50 PM ISTUpdated : Jun 02, 2026, 04:56 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: তৃণমূল যখন কার্যত, ভেঙে দু-টুকরো অবস্থা! খান খান হয়ে যাওয়া একটা দল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, চলছে গৃহযুদ্ধ! সেই সময়েও রাস্তায় নেমে এসে লড়াই শুরু করলেন মমতা। নিঃসন্দেহে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা। 

Mamata Banerjee: ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে বিজেপিকে তীব্র হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news today)। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই মমতা পৌঁছে যান রেড রোডে। সেখানে বি.আর অম্বেদকরের মূর্তিতে মালা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন (mamata banerjee news)। 

"আমাকে আটকে রাখতে পারবে না"

তারপর সেখান থেকে তারা সোজা চলে যান ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে। সেখানে কার্যত, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বকে ঘিরে রাখেন দলের কর্মী-সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময়েই শুরু হয় জয় বাংলা স্লোগান। বক্তব্য রখার সময় তৃণমূল নেত্রী বলেন, “আমাকে আটকে রাখতে পারবে না। সংবিধান রক্ষা করব। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। আমাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছে। আমাদের সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলরদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে ওরা। অনৈতিকভাবে ভয় দেখানো হচ্ছে সবাইকে। একদম ভয় পাবেন না।"

ধর্মতলায় দাঁড়িয়ে বিরাট দাবি মমতার

বলা চলে, এই মুহূর্তে তৃণমূল যখন কার্যত, ভেঙে দু-টুকরো অবস্থা! খান খান হয়ে যাওয়া একটা দল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, চলছে গৃহযুদ্ধ! সেই সময়েও রাস্তায় নেমে এসে লড়াই শুরু করলেন মমতা। নিঃসন্দেহে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা। যদিও উৎসাহী তৃণমূল সমর্থকদের চিৎকারের জেরে বক্তৃতার মাঝেই একবার থামতে হয় তৃণমূল নেত্রীকে। সবশেষে তিনি জানান, এরপর তৃণমূল নেতৃত্ব একে একে বক্তৃতা দেবেন।

অন্যদিকে, মমতার কথায়, “যারা আসছেন, তাদের ঢুকতে দিন। নাহলে লালবাজার ঘেরাও হবে। নবান্ন ঘেরাও করা হবে। সব থানা ঘেরাও হবে। পশ্চিমবঙ্গে এখন বুলডোজ়ার রাজনীতি চলছে। হুমকি দেওয়া হচ্ছে সকলকে।" 

ধর্মতলায় মঙ্গলবার, বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অশোক দেবের মতো বর্ষীয়ান তৃণমূল নেতৃত্বও উপস্থিত ছিলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: মহিলাদের প্রকল্পে ‘পুরুষ লক্ষ্মী’র ছড়াছড়ি! লক্ষ্মীর ভাণ্ডারে কোটি কোটি টাকার দুর্নীতির পর্দাফাঁস
Samik Bhattacharya: ‘জনতাই রুখে দেবে মমতাকে!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে চরম আক্রমণ শমীকের