Mamata Banerjee: "শিল্প এবং কৃষি, আমার দুই ভাই-বোন!" হলদিয়ার জনসভা থেকে বললেন মমতা

Published : Apr 21, 2026, 03:10 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: হলদিয়ার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিল্প এবং কৃষি, আমার দুই ভাই-বোন!। আপনাদের গর্ব হওয়া উচিত। কারণ, নন্দীগ্রামে আমি প্রাইভেটে জাহাজ কারখানা তৈরি করে দিচ্ছি। হলদিয়াতে তৈরি হচ্ছে তাজপুর পোর্ট। আর নয়াচকে নতুন ইকো ট্যুরিজ়ম।" 

Mamata Banerjee: অনবরত ছুটে চলেছেন তিনি (mamata banerjee news live)। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার, চারটি জনসভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম জনসভাটি তিনি করছেন হলদিয়ায়। তারপর যাবেন ব্যারাকপুর এবং জগদ্দল। এরপর সবশেষে কলকাতার জোড়াসাঁকোতে মিটিং রয়েছে মুখ্যমন্ত্রীর (mamata banerjee news)। 

"শিল্প এবং কৃষি, আমার দুই ভাই-বোন!" বললেন মমতা

হলদিয়ার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিল্প এবং কৃষি, আমার দুই ভাই-বোন!। আপনাদের গর্ব হওয়া উচিত। কারণ, নন্দীগ্রামে আমি প্রাইভেটে জাহাজ কারখানা তৈরি করে দিচ্ছি। হলদিয়াতে তৈরি হচ্ছে তাজপুর পোর্ট। আর নয়াচকে নতুন ইকো ট্যুরিজ়ম। দিঘার সমুদ্র সৈকত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছি, জগন্নাথ ধাম করে দিয়েছি। যেখানে এক বছরে, মোট ১ কোটি ৩০ লক্ষ লোক গেছেন।"

 

 

তারপরেই তিনি যোগ করেন, “হলদিয়াতে আমরা ৫০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি। মোট ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ এখানে চাকরি করেন। সেইসঙ্গে, ৩৩৪ একরের উপর হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে জমি দিয়েছি আমরা। ২,৭৯০ কোটি টাকা তারা বিনিয়োগ করেছে এই রাজ্যে। জগদীশপুর-হলদিয়া-বোকারো-ধামরা পাইপলাইনের ব্যবস্থা করে দিয়েছি। সেই প্রোজেক্ট করতে মোট ৪,১২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। তাছাড়া হলদিয়ায় ভোজ্য তেল শোধনাগার তৈরি করেছে ইমামি গ্রুপ। ভারতের বৃহত্তম তেলের ইউনিট।"

দিঘাতে হবে বড় হাসপাতালে?

 

 

তৃণমূল নেত্রী জানিয়েছেন, “রাজ্য সরকারের উদ্যোগে মোট ৬টি শিল্প-অর্থনৈতিক করিডর তৈরি করা হচ্ছে। তার মধ্যে ডানকুনি-হলদিয়া দেওয়া হয়েছে। ২ লক্ষ লোকের কর্মসংস্থান হবে সেখানে। বন্দরটা হয়ে গেলে অনেক লোকের কর্মসংস্থান হবে। আমরা হলদিয়াতে খেলনা তৈরির কারখানাও করে দিয়েছি। হলদিয়া মহকুমা হাসপাতালে এসএনসিইউ, এইডিইউ এবং ন্যায্যমূল্যের ওষুধের দোকানও করা হয়েছে। নন্দীগ্রামে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল করে দেওয়া হয়েছে সরকারের থেকে। কাঁথি হাসপাতালে ২০০ বেডের জায়গায় ৩০০ বেড করে দেওয়া হয়েছে। দিঘাতেও অনেক মানষ আসছে। তাই ধীরে ধীরে ওটাকেও আমরা একটা বড় হাসপাতালে পরিণত করব।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: "১০০ টা ফ্লাইট, ২০০ খানা হেলিকপ্টার!" বিজেপিকে নিশানা করে বহিরাগত তত্ত্ব মমতার
WB Election 2026: শেষবেলার প্রচারে নন্দীগ্রামকে কী মনে করালেন শুভেন্দু? দেখুন