Mamata Banerjee: "আসুন আমরা নতুন ভোরের সূচনা করি! অত্যাচারের বদলা নিন" নববর্ষে মমতা

Published : Apr 15, 2026, 02:27 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার একটা ঐতিহ্য আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অবশ্য অনেক রাজ্যেরও নববর্ষ আছে। বাংলা হল সম্প্রীতি, সংহতি এবং সংস্কৃতির পীঠস্থান। আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা দিয়ে আমরা নতুন ভোরের সূচনা করি।" 

Mamata Banerjee: বাংলা নববর্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। সেইসঙ্গে, ভিডিও বার্তার মাধ্যমে ফের একবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন তিনি (mamata banerjee news in bengali)। 

“আসুন আমরা নতুন ভোরের সূচনা করি", বললেন মমতা

পরিষ্কারভাবেই সেই অত্যাচারের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী। গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার কথা জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার একটা ঐতিহ্য আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অবশ্য অনেক রাজ্যেরও নববর্ষ আছে। বাংলা হল সম্প্রীতি, সংহতি এবং সংস্কৃতির পীঠস্থান। আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা দিয়ে আমরা নতুন ভোরের সূচনা করি।" 

 

 

তিনি জানিয়েছেন, “দিল্লির জমিদাররা অনেক অত্যাচার চালিয়েছে। ভোট কেটেছে এবং অনধিকার প্রয়োগ করেছে। সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম এবং অত্যাচার চলছে। এই অত্যাচারের বদলা নিন আপনারা। মনে রাখবেন, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধা পেয়ে থাকেন। তাই আগামী দিনেও সমস্ত মানুষ যাতে ভালো থাকেন, সেটা দেখাই আমাদের একমাত্র লক্ষ্য।"

মমতা বলছেন, “দাঙ্গা নয়, অত্যাচার নয়, রক্ত নয়! ওরা দিল্লি থেকে চমকাচ্ছে। আর কোনও চমকানি নয়। এসআইআরে যাদের নাম বাদ গেছে, যারা আত্মহত্যা করেছেন, তাদের জন্য আমার মন কাঁদছে। আমি জানি, একটা পরিবার থেকে চারজন ভোট দেবেন, আর একজন পারবেন না। সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে নির্বাচন। এটা মানুষের ভোটের উৎসব। সেখানে বদলা নিন আপনারা এবং দয়া করে আমাদের ভোট দিন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election: ভোটবঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ, কোন জেলায় কত কোম্পানি বাহিনী মোতায়েনের নির্দেশ কমিশনের
Amit Shah On Gorkha: '৩ বার বৈঠক ডাকলেও মমতা যাননি', BJP সরকার হলেই গোর্খা সমস্যার সমাধানের বার্তা শাহের